প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

মিচাউং ঘূর্ণিঝড়ের ফলে, বিশেষত তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে প্রাণহানির কারণে প্রধানমন্ত্রী শোক ঞ্জাপন

পোস্ট করার দিনক্ষণ: 06 DEC 2023 3:57PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৬ ডিসেম্বর, ২০২৩।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঘূর্ণিঝড় মিচাউং-এর কারণে বিশেষ করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

এ ছাড়াও প্রধানমন্ত্রী এই ঘূর্ণিঝড়ের ফলে আহত অথবা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের জন্য প্রার্থনা করেছেন এবং বলেছেন, সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ ঘটনা স্থলে গিয়ে সেইসব ক্ষতিগ্রস্থদের  সহায়তা করতে নিরলসভাবে কাজ করে চলেছেন এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বভাবিক না হওয়া পর্যন্ত তারা তাদের কাজ চালিয়ে যাবেন।

একটি এক্স পোস্ট-এ প্রধানমন্ত্রী বলেছেন;

“ঘূর্ণিঝড় মিচাউং-এর কারণে বিশেষ করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে যে সব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে আমার ভাবনা-চিন্তা একান্তভাবেই তাদের নিয়ে। এই ঘূর্ণিঝড়ের ফলে যারা আহত অথবা ক্ষতিগ্রস্থ হয়েছেন আমার প্রার্থনা তাদের জন্য। সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ ঘটনা স্থলে গিয়ে সেইসব ক্ষতিগ্রস্থদের  সহায়তা করতে নিরলসভাবে কাজ করে চলেছেন এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বভাবিক না হওয়া পর্যন্ত তারা তাদের কাজ চালিয়ে যাবেন।”

SKC/SRC


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 1983091) ভিজিটরদের কাউন্টার : 142
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English