স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে কোভিড-১৯ টিকার যোগান সম্পর্কিত সর্বশেষ তথ্য
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ১৮৫ কোটি ২১ লক্ষের বেশি কোভিড টিকার ডোজ সরবরাহ
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে ১৫ কোটি ৬২ লক্ষের বেশি টিকার ডোজ রয়েছে
প্রকাশিত:
03 APR 2022 9:09AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩ এপ্রিল, ২০২২
কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণের গতি ও পরিধি সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ। দেশব্যাপী কোভিড-১৯ টিকাকরণ গত বছরের ১৬ জানুয়ারি শুরু হয়। অবশ্য, সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির নতুন পর্যায়ের সূচনা হয় গত বছরের ২১ জুন। টিকা ডোজের যোগানের উপর ভিত্তি করে টিকাকরণ অভিযানের পরিধি বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে, আগাম টিকার ডোজ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরবরাহ করা হচ্ছে, যাতে আগেভাগেই টিকাকরণের পরিকল্পনা করা যায়।
দেশব্যাপী টিকাকরণ অভিযানের অঙ্গ হিসাবে কেন্দ্রীয় সরকার রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিনামূল্যে কোভিড টিকা সরবরাহ করে আসছে। কেন্দ্রীয় সরকার টিকা উৎপাদক সংস্থাগুলির কাছ থেকে সংগৃহীত টিকার ৭৫ শতাংশই রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরবরাহ করছে।
পরিসংখ্যান অনুযায়ী, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এখনও পর্যন্ত ১৮৫ কোটি ২১ লক্ষ ৪৪ হাজার ৪৯৫টি টিকার ডোজ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।
এমনকি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে টিকাকরণের জন্য ১৫ কোটি ৬২ লক্ষ ৪৫ হাজার ৫১৬টি টিকার ডোজ হাতে রয়েছে।
CG/BD/AS/
(রিলিজ আইডি: 1812992)
ভিজিটরের কাউন্টার : 178
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam