সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
মহাসড়কগুলিতে বিমানের জরুরি অবতরণের সংস্থান
প্রকাশিত:
30 MAR 2022 1:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ মার্চ, ২০২২
ভারতীয় বায়ুসেনা দেশের মহাসড়কগুলিতে ২৮টি জায়গায় জরুরি ভিত্তিতে বিমান অবতরণের সংস্থান চিহ্নিত করেছে। অসমে ৫টি, পশ্চিমবঙ্গে ৪টি, অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও রাজস্থানে ৩টি করে, বিহার, হরিয়ানা, জম্মু-কাশ্মীর ও তামিলনাড়ুতে ২টি করে এবং পাঞ্জাব ও উত্তর প্রদেশে ১টি করে সংস্থান হয়েছে।
এই জরুরি অবতরণ ক্ষেত্রগুলি সামরিক বিমান এবং একই শ্রেণীর অসামরিক বিমান ব্যবহার করতে পারবে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি এই তথ্য জানিয়েছেন।
CG/SD/SKD/
(রিলিজ আইডি: 1811621)
ভিজিটরের কাউন্টার : 153