ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

খাদির কাপড় জনপ্রিয় করার উদ্যোগ

প্রকাশিত: 28 MAR 2022 1:07PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৮  মার্চ, ২০২২

                       

খাদির কাপড়কে জনপ্রিয় করে তুলতে এবং খাদি শিল্পের আধুনিকীকরণের জন্য অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রক খাদি ও গ্রামোদ্যোগ শিল্প কমিশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে নানা উদ্যোগ গ্রহণ করেছে। অতীতের বিভিন্ন উদ্যোগের সুফল এখন পাওয়া যাচ্ছে। কমিশন মন্ত্রকের সাহায্যে খাদির বিভিন্ন পণ্য সামগ্রী সরাসরি রপ্তানীর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়। এই কাজটি নানা ব্যবসায়িক প্রতিষ্ঠান বা সংস্থা করে থাকে।  

খাদি শিল্পের আধুনিকীকরণ এবং খাদির কাপড়কে জনপ্রিয় করার জন্য যে উদ্যোগগুলি নেওয়া হয়েছে সেগুলি হলো-

১. কমিশন দিল্লীর এনআইএফটি-তে খাদি উৎকর্ষ কেন্দ্র গড়ে তুলেছে। এই কেন্দ্রের চারটি শাখা গান্ধীনগর, কলকাতা, শিলং ও ব্যাঙ্গালোরে গড়ে তোলা হয়েছে। এরফলে ভারতীয় ও আন্তর্জাতিক বাজারে উন্নতমানের খাদি পণ্য সামগ্রী প্রদর্শন করা সম্ভব হচ্ছে।

২. দিল্লী আইআইটি হালকা ওজনের চরকা তৈরি করেছে। এরফলে খাদির কাপড় উৎপাদন ৩০-৪০ শতাংশ বেড়েছে।

৩. উন্নতমানের কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে কমিশনের বিভিন্ন কারখানার আধুনিকীকরণ হয়েছে।

৪. ওয়ার্ধার মহাত্মা গান্ধী ইন্সটিটিউট ফর রুরাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পরিবেশ বান্ধব খাদির সামগ্রী রঙ করার ক্ষেত্রে নানা ধরণের ডাই উদ্ভাবন করেছে।

৫. কমিশন খাদি সামগ্রী জনপ্রিয় করে তোলার জন্য একটি নকশা প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে চার বিশিষ্ট ডিজাইনারের নকশা বাছাই করা হয়েছে।

৬. বিভিন্ন রাজ্যের খাদি বোর্ড খাদি সামগ্রী বিক্রির আউটলেটগুলিকে আধুনিক করে তোলার জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে।

৭. পশমিনা উল তৈরির জন্য কমিশন লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী লে-তে একটি প্রকল্প গড়ে তুলেছে।

৮. কমিশন ইরি সিল্কের উৎপাদন বাড়ানো এবং প্রশিক্ষণের জন্য বৌদ্ধ সাংস্কৃতিক সংরক্ষণ সমাজের সহায়তায় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

৯. কেভিআইসি সহযোগ প্রকল্পের আওতায় ৫০টি নতুন মডেলের চরকা, খাদি সংস্কার ও উন্নয়ন কর্মসূচির আওতায় ৮টি তাঁত যন্ত্র কেনার অনুমতি দিয়েছে। এর সাহায্যে পশ্চিমবঙ্গের সুন্দরবনে খাদি কর্মসূচির প্রসার ঘটানো হবে এবং ওই অঞ্চলের মানুষদের জন্য নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে।

কমিশন খাদি সামগ্রী রপ্তানীর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কেন্দ্র খাদির বিশেষ লোগোর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। ২০০৬ সালে শিল্প ও বাণিজ্য মন্ত্রক কমিশনকে বিশেষ মর্যাদা দেওয়ায় এটি ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত সংস্থায় পরিণত হয়েছে।

ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য কেন্দ্র, ভারতীয় বাণিজ্য উৎসাহ সংস্থা, ট্রেড প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়ার মতো বিভিন্ন সংগঠনের সহায়তায় বিদেশের বাজারে খাদির পণ্য সামগ্রী প্রদর্শিত হচ্ছে। ৬৬টি ভারতীয় দূতাবাসে খাদি ও গ্রামোদ্যোগ শিল্প কমিশনের প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও জার্মানি, বৃটেন, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, বাহেরিন সহ ১৭টি দেশে খাদি ট্রেড মার্ক-কে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়াও কমিশন খাদি সামগ্রী নকশার জন্য ফ্যাশন ডিজাইনারদের সাহায্য নিচ্ছে। অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রক আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্পের আওতায় বিভিন্ন খাদির পণ্য উৎপাদন কেন্দ্রের আধুনিকীকরণের কাজে আর্থিক সাহায্য দিয়ে থাকে।  

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী ভানু প্রতাপ সিং ভার্মা।

 

CG/CB/NS


(রিলিজ আইডি: 1810791) ভিজিটরের কাউন্টার : 173
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu