স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া রোগ কমাতে, মানসিক ব্যাধি গুলির মোকাবিলায় এবং তামাকের ব্যবহার রোধে সরকারের প্রচেষ্টা

প্রকাশিত: 08 FEB 2022 12:36PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ ফেব্রুয়ারি, ২০২২

 

ল্যানসেট পাবলিক হেলথ জার্নালে প্রকাশিত বিশ্বজুড়ে বার্ডেন ডিজিজ স্টাডি অনুসারে স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ার কেস ভারতে ২০১৯ সালে মোট ৩৮,৪৩,১১৮টি ছিল বলে অনুমান করা হয়েছে। দেশে ডিমেনশিয়ার কেসের সংখ্যা কেন্দ্রীয়ভাবে হিসাব করা হয় না।

মধুমেহ এবং উচ্চ রক্তচাপের আরও ভালো ব্যবস্থাপনার মাধ্যমে স্মৃতিভ্রংশের ঝুঁকি হ্রাস করা যেতে পারে। ভারত সরকার ক্যান্সার, মধুমেহ, হৃদযন্ত্রের রোগ এবং স্ট্রোক প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করেছে। আয়ুষ্মান ভারত এবং হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার-এর মাধ্যমে রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে। সরকার ন্যাশনাল প্রোগ্রাম ফর হেলথকেয়ার অফ দা এল্ডারলি-র বাস্তবায়ন করছে। এই প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে আঞ্চলিক জেরিয়াট্রিক সেন্টারের অধীনে জেরিয়াট্রিক বিভাগ স্থাপন, জেলা পর্যায়ে জেরিয়াট্রিক ইউনিট স্থাপন প্রভৃতি।

মানসিক রোগ গুলির মোকাবিলায় সরকার মানসিক ব্যাধি ও অসুখ সনাক্তকরণ ব্যবস্থাপনা এবং চিকিৎসার জন্য দেশের ৭০৪ টি জেলায় মানসিক স্বাস্থ্য কর্মসূচী বাস্তবায়ন করেছে। এর পাশাপাশি ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম এর অধীনে ২৫টি কেন্দ্র সেন্টার অফ এক্সেলেন্স ও ৪৭ টি কেন্দ্রকে পোস্ট গ্যাজুয়েট বিভাগে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ও রাজ্যের মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং কেন্দ্র ও রাজ্যের মেডিকেল কলেজগুলির সাইকিয়াট্রিক বিভাগে অ্যালজাইমার রোগের প্রাথমিক সনাক্তকরণ ও চিকিৎসার সুবিধা রয়েছে যা স্মৃতিভ্রংশের সবচেয়ে প্রধান কারণ।

এর পাশাপাশি সরকার দেশে তামাক ব্যবহার রোধে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রভীন পাওয়ার এই তথ্য জানিয়েছেন।

 

CG/ SB


(রিলিজ আইডি: 1796588) ভিজিটরের কাউন্টার : 236
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu