খাদ্যপ্রক্রিয়াকরণশিল্পমন্ত্রক
‘টপ’ ফসলের মূল্যের অস্থিরতা
প্রকাশিত:
04 FEB 2022 2:15PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ ফেব্রুয়ারি, ২০২২
টমেটো, পেঁয়াজ এবং আলু (টপ) ফসরের দাম ওঠানামার পেছনে আবহাওয়ার পরিস্থিতি সহ বেশ কিছু কারণ রয়েছে। ফসল বপনের ধরণের ক্ষেত্রে ঋতু অনুসারে পরিবর্তন, পরবর্তী রবি/ খরিফ মরশুমের আগে থেকেই ফসল তাড়াতাড়ি ঘরে তোলা এবং আগের মরশুমের ফসলের অবশিষ্টাংশ পড়ে থাকা ইত্যাদি কারণে এই টপ জাতীয় ফসলের দাম ওঠানামা করে থাকে।
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক অপারেশন গ্রিনস (ওজি) প্রকল্পের স্বল্পমেদায়ী পদক্ষেপের আওতায় চাষের সময় কঠিন পরিস্থিতিতে এই ‘টপ’ ফসল সহ অন্যান্য প্রয়োজনীয় ফল ও সব্জির জন্য পরিবহণ/ গুদামজাত করার ক্ষেত্রে ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে এধরণের ফসলের দাম স্থিতিশীল রাখতে সাহায্য করে থাকে।
মন্ত্রক ন্যাশলনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এনএএফইডি)-এর মাধ্যমে টমেটো, পেঁয়াজ এবং আলু (টপ) ফসলের বর্তমান দামের উপর নজর রাখতে ‘বাজার বুদ্ধিমত্তা ও প্রাথমিক সতর্কতা ব্যবস্থা’ (এমআইইডাবলুএস) পোর্টাল তৈরি করেছে। উল্লেখ্য, অপারেশন গ্রিনস ২০১৮ সালের নভেম্বর মাস থেকে বাস্তবায়িত হয়েছে। তবে, এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো গবেষণার কাজ হয়নি।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল।
CG/SS/SKD/
(রিলিজ আইডি: 1795464)
ভিজিটরের কাউন্টার : 158