প্রকাশিত:
02 FEB 2022 3:43PM by PIB Kolkata
নতুন দিল্লি,২ ফেব্রুয়ারি,২০২২
মহাসড়ক প্রকল্পে ঠিকাদার চুক্তিতে যুক্ত পাইকারি মূল্য সূচক/অন্যান্য সূচকের সঙ্গে মূল্য সমন্বয়ের ব্যবস্থা রয়েছে। ইস্পাত, সিমেন্ট এবং অন্যান্য উপকরণের দাম বৃদ্ধির জন্য ঠিকাদার চুক্তির আইন অনুসারে ঠিকাদার সংস্থা ক্ষতিপূরণ পেয়ে থাকে।
ইন্ডিয়ান রোড কংগ্রেস এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক কংক্রিটে সিমেন্টের পরিমাণ কমিয়ে ফ্লাইঅ্যাশ, গ্রাউন্ড গ্রানুলার ব্লাস্ট ফার্নিশ স্ল্যাগের মতো সিমেন্ট জাতীয় বৈশিষ্ট্যযুক্ত বর্জ্য পদার্থ ব্যবহারের জন্য নির্দেশিকা জারি করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক ২০২০ সালের ১৪ ডিসেম্বর মহাসড়ক নির্মাণে নতুন/ বিকল্প উপকরণ এবং প্রযুক্তি ব্যবহার করার জন্য বিশদ নির্দেশিকা জারি করেছে। এই ধরনের কিছু উপকরণ/প্রযুক্তি প্রয়োগের ফলে সড়ক নির্মাণে ইস্পাত ও সিমেন্টের ব্যবহারের কমাতেও সাহায্য করেছে। উদাহরণস্বরূপ বলা যায়,সম্প্রতি জাতীয় মহাসড়ক প্রকল্পগুলিতে অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন ফাইবারের শক্তিশালী সিমেন্টের কংক্রিট ব্যবহার শুরু হয়েছে, যা ইস্পাত এবং সিমেন্টের পরিমাণে যথেষ্ট সাশ্রয়ী৷
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এ কথা জানিয়েছেন সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি।
CG/SS