পর্যটনমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ের পর্যটন আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন

প্রকাশিত: 14 DEC 2021 3:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ ডিসেম্বর, ২০২১
 
কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি আজ কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের পিলগ্রিমেজ রেজুভেনেশন এন্ড স্পিরিচুয়াল অগমেন্টেশন ড্রাইভ এবং স্বদেশ দর্শন প্রকল্পের অধীনে চলা বিভিন্ন কাজকর্মের পর্যালোচনা করেছেন। চণ্ডীগড়ে হরিয়ানা রাজভবনে পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড় পর্যটনের সঙ্গে যুক্ত আধিকারিক এবং ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক হয়।
কেন্দ্রীয় মন্ত্রী জাতীয় স্মৃতিসৌধ গুলির সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি'র অধীনে কর্পোরেট সেক্টরে কাজ করার জন্য কর্মকর্তাদের আহ্বান জানান। শ্রী রেড্ডি বলেন যে, পর্যটন ক্ষেত্রের সর্বাধিক সুবিধাগুলি পর্যটকদের উপলব্ধি করার জন্য কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের সাথে সমন্বয় তৈরি করে কর্মসূচি গ্রহণ করা দরকার। তিনি আজাদী কা অমৃত মহোৎসব' কে একটি 'ব্র্যান্ড' হিসেবে প্রচারের উপর জোর দেন। পর্যটন খাতে প্রচারের জন্য সোশ্যাল মিডিয়াকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার কথা উল্লেখ করেন।
শ্রী রেড্ডি জানান যে, পর্যটন মন্ত্রক পাঞ্জাবের আনন্দপুর সাহেব- ফতেগড় সাহেব-চামকৌর সাহেব-ফিরোজপুর- অমৃতসর-খটকারকালান-কালানৌর-পাতিয়ালার উন্নয়নের জন্য স্বদেশ দর্শনের অধীনে একটি হেরিটেজ সার্কিটের অনুমোদন দিয়েছে। এছাড়াও, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক পাঞ্জাব ও হরিয়ানা জন্য স্বদেশ দর্শন এবং প্রসাদ প্রকল্পের অধীনে বিভিন্ন প্রকল্পের অনুমোদন করেছে। যার মধ্যে রয়েছে কৃষ্ণ সার্কিট, নাদা সাহেব গুরুদ্বার এবং পঞ্চকুলার মনসা দেবী মন্দিরের উন্নয়ন। এছাড়াও রয়েছে অমৃতসরের করুণাসাগর বাল্মিকী স্থলের উন্নয়ন ও অমৃতসর ও কুরুক্ষেত্র রেলওয়ে স্টেশনে পর্যটনের সুবিধা।
 
CG/ SB

(রিলিজ আইডি: 1781548) ভিজিটরের কাউন্টার : 149
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Punjabi