ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

উপভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য কেন্দ্র আইনসম্মত পরিমাপবিদ্যা (প্যাকেটজাত পণ্যসামগ্রী) বিধি ২০১১ সংশোধন করেছে

প্রকাশিত: 01 DEC 2021 3:26PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ০১ ডিসেম্বর, ২০২১
 
কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে জানিয়েছেন যে, সরকার চলতি বছরে গত দোসরা নভেম্বর আইনসম্মত পরিমাপবিদ্যা (প্যাকেটজাত পণ্যসামগ্রী) বিধি ২০১১ সংশোধন করেছে।
 
উপভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য একটি নতুন নিয়ম চালু করা হয়েছে। প্যাকেটজাত পণ্যসামগ্রীতে বিক্রয় মূল্য উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে। প্যাকেটজাত পণ্যসামগ্রীতে পণ্যের আকার/ পরিমাণ উল্লেখ করতে হবে, যাতে উপভোক্তা সহজেই এবিষয়ে স্পষ্ট ধারণা পেতে পারেন।
 
সংখ্যা অনুসারে বিক্রি হওয়া পণ্যসামগ্রীগুলির ক্ষেত্রে বিভ্রান্তি দূর করার জন্য প্যাকেটের ভেতরে থাকা পণ্যগুলির সংখ্যা বা সেট বা একক পণ্য অথবা জোড়া এই জাতীয় অন্যান্য শব্দ প্যাকেটের পরিমাণে উল্লেখ করতে হবে। 
 
CG/SS/SKD/

(রিলিজ আইডি: 1777050) ভিজিটরের কাউন্টার : 139
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Tamil