বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশীয়ভাবে তৈরি নতুন ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে শর্ট সার্কিট থেকে পাওয়ার গ্রিড গুলিকে স্বয়ংক্রিয়ভাবে রক্ষা করা যাবে

प्रविष्टि तिथि: 29 NOV 2021 2:38PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ নভেম্বর, ২০২১
 
একজন ভারতীয় গবেষক  আধুনিক ভাবে স্মার্ট সিস্টেমের প্রোটোটাইপের একটি অনন্য পদ্ধতির উদ্ভাবন করেছেন, যা স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুতের অতি প্রবাহকে আটকে দিয়ে শর্ট সার্কিট থেকে পাওয়ার গ্রিড গুলিকে রক্ষা করতে পারবে।
 
পাওয়ার গ্রিডের মতো বিদ্যুৎ বন্টন বা পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গুলিতেও শর্ট সার্কিট পরিস্থিতির প্রায়ই সৃষ্টি হয়। ফলে বিপুল পরিমাণে বিদ্যুৎ হয় যা পাওয়ার গ্রিড গুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর জেরে আর্থিক ক্ষতি থেকে শুরু করে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত ঘটে থাকে।
 
সাম্প্রতিক বছরগুলিতে একটি নতুন ফল্ট্ কারেন্ট লিমিটার প্রযুক্তি তৈরি করা হয়েছে। এতে সুপার কন্ডাক্টর ব্যবহার করা হয়েছে। তাই এগুলিকে বলা হয় সুপার কন্ডাক্টিং ফল্ট্ কারেন্ট লিমিটার বা এস সি এফ এল। বিকশিত এই প্রযুক্তিটি সুপার কন্ডাক্টর গুলির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা থ্রেশহোল্ড কারেন্ট মান পর্যন্ত স্রোতের প্রতি প্রতিরোধ সৃষ্টি করে। এইভাবে এই অপারেটিং নীতির মাধ্যমে সুপার কন্ডাক্টর ক্রিটিক্যাল কারেন্টকে ছাড়িয়ে যাওয়ায়  অতিরিক্ত প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি হয়। এর ফলে এটি ফল্ট্ কারেন্টকে হ্রাস করে এবং যখন ফল্ট্ কারেন্ট থ্রেশহোল্ড ক্রিটিকাল কারেন্টের নিচে কমে যায় তখন স্বাভাবিক শূন্য রেজিস্ট্যান্স মোডের মাধ্যমে অপারেশন রিটার্ন করে। পশ্চিমের কোম্পানিগুলিতে ইতিমধ্যেই সুপারকন্ডাক্টিং ফল্ট্ কারেন্ট লিমিটার প্রযুক্তি ব্যবহার করে ভালো ফল পাওয়া গেছে। এটি ব্যয়বহুল প্রযুক্তি এবং প্রতিটি সুপার কন্ডাক্টিং ফল্ট্ কারেন্ট লিমিটারের আনুমানিক খরচ ইউরো ১ মিলিয়ন অর্থাৎ ৮ কোটি টাকার মতো।
 
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি কানপুরের অধ্যাপক সত্যজিৎ ব্যানার্জি এবং তার গ্রুপ (মোহম্মদ আরিফ আলি) দেশীয়ভাবে একটি স্মার্ট সুপারকন্ডাক্টিং ফল্ট্ কারেন্ট লিমিটার প্রোটোটাইপের একটি অনন্য উদ্ভাবন বের করেছেন।
 
CG/ SB

(रिलीज़ आईडी: 1776294) आगंतुक पटल : 161
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Telugu