উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
azadi ka amrit mahotsav

নর্থ ইস্টার্ন রিজিয়ন কমিউনিটি রিসোর্সেস ম্যানেজমেন্ট সোসাইটি (এনইআরসিআরএমএস) দেশের উত্তর পূর্বাঞ্চলে পরিবর্তনের ঢেউ নিয়ে এসেছে

প্রকাশিত: 17 NOV 2021 2:16PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৭ নভেম্বর, ২০২১
 
নর্থ ইস্টার্ন রিজিয়ন কমিউনিটি রিসোর্সেস ম্যানেজমেন্ট সোসাইটি (এনইআরসিআরএমএস) হলো উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের আওতাধীন উত্তর পূর্ব পর্ষদের অধিনস্থ এক বিধিবদ্ধ সংস্থা। এই সংস্থা দেশের উত্তর পূর্বাংশে পরিবর্তনের ঢেউ নিয়ে এসেছে। বিভিন্ন জীবনজীবিকার মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলে দূরবর্তী গ্রামীণ ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে এসেছে। এই সংস্থা এখনও পর্যন্ত উত্তর পূর্বের অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় এবং আসামের বিভিন্ন জেলায় কাজ করছে। ১৯৯৯ সাল থেকে এই সংস্থা ৮ হাজার ৪০৩টি স্বনির্ভর গোষ্ঠী এবং ২ হাজার ৮৮৯টি প্রাকৃতিক সম্পদ পরিচালন গোষ্ঠী গঠন করেছে। এতে প্রায় ১ লক্ষ ১৮ হাজার ৮৪৩টি পরিবার উপকৃত হয়েছে। 
 
প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্যই হলো পরিবেশ সংরক্ষণ এবং তাদের সম্পদের ওপর ভিত্তি করে উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে এক সুস্থায়ী পদ্ধতিতে দুর্বল জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন। এই সংস্থা সমাজের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে সাধারণ মানুষের আর্থিক উপার্জন বৃদ্ধিতে জোর দিয়েছে। এমনকি সামাজিক কার্যক্রম ও পরিকাঠানোয় গুরুত্ব আরোপ করা হয়েছে। 
 
CG/SS/SKD/

(রিলিজ আইডি: 1772786) ভিজিটরের কাউন্টার : 194
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी