যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
ভারতীয় ডাক বিভাগের ৩৭তম সর্বভারতীয় পোস্টাল টেবিল টেনিস প্রতিযোগিতা আগামী ১৭ নভেম্বর থেকে কলকাতায় অনুষ্ঠিত হবে
প্রকাশিত:
16 NOV 2021 10:10PM by PIB Kolkata
কলকাতা,১৬ নভেম্বর, ২০২১
ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ শাখার ডাক ক্রীড়া পর্ষদ সল্টলেকের নেতাজী সুভাষ পূর্ব কেন্দ্রে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া( এসএআই) তে আগামী ১৭ থেকে ২১ নভেম্বর ৩৭তম সর্বভারতীয় পোস্টাল টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টেবিল টেনিসের জাতীয় কোচ শ্রী পুশিলাল।আগামী ১৭ নভেম্বর সকাল ১০টায় এসএআই কমপ্লেক্সের সিআরপিএফ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অর্জুন পুরস্কারপ্রাপ্ত এবং বিখ্যাত টেনিস খেলোয়াড় শ্রীমতী পৌলমী ঘটক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ শাখার চিফ পোস্টমাস্টার জেনারেল শ্রীমতী জে. চারুকেসি, পশ্চিমবঙ্গ শাখার ডাক ক্রীড়া পর্ষদের সভাপরি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১৬৩ জন প্রতিযোগী বিভিন্ন ডাক বিভাগ থেকে এই প্রতিযোগিতায় অংশ নেবেন। পুরুষ ও মহিলাদের সিঙ্গলস এবং ডাবলস, পুরুষ ও মহিলা প্রাক্তনীদের সিঙ্গেলস বিভাগ থাকছে।
প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে নতুন দিল্লির পোস্টাল সার্ভিস বোর্ডের অতিরিক্ত মহানির্দেশক (সমন্বয়),শ্রী অশোক কুমার পোদ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এবং বিশিষ্ট টেনিস খেলোয়াড় শ্রীমতী মৌমা দাস সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শ্রী অশোক কুমার পোদ্দার এবং শ্রীমতী জে. চারুকেসি ও মৌমা দাস বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেবেন।
CG/SS
ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ শাখার ডাক ক্রীড়া পর্ষদের উদ্যোগে সল্টলেকের নেতাজী সুভাষ পূর্ব কেন্দ্রে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া(এসএআই) তে আগামী ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আয়োজিত ৩৭তম সর্বভারতীয় পোস্টাল টেবিল টেনিস প্রতিযোগিতার বিষয়ে সাংবাদিক বৈঠক করছেন ডাক বিভাগের পশ্চিমবঙ্গ শাখার চিফ পোস্টমাস্টার জেনারেল শ্রীমতী জে. চারুকেসি।
(রিলিজ আইডি: 1772426)
ভিজিটরের কাউন্টার : 102