প্রতিরক্ষামন্ত্রক
প্রতিরক্ষা সংক্রান্ত রাষ্ট্রায়ত্ত সংস্থার অংশীদারিত্ব
प्रविष्टि तिथि:
09 AUG 2021 3:11PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৯ অগাস্ট, ২০২১
প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন প্রতিরক্ষা উৎপাদন দফতরের অধীনে ৯টি রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রতিরক্ষা সম্পর্কিত সরঞ্জাম তৈরি করছে । এই ৯টি সংস্থা হল – হিন্দুস্থান অ্যারোনেটিক্স লিমিটেড, ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড, বিইএমএল লিমিটেড, ভারত ডায়নামিক লিমিটেড, মিশ্র ধাতু নিগম লিমিটেড, মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড, গার্ডেনরীচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, গোয়া শিপইয়ার্ড লিমিটেড এবং হিন্দুস্থান শিপইয়ার্ড লিমিটেড ।
প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ক্ষেত্রে যুক্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে আর্থিক স্বায়ত্ত শাসন নিয়ে আসার জন্য ও সাধারণ মানুষের অংশীদারিত্ব সহজ করে তুলতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে । দেশীয় পদ্ধতিতে এবং দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা সামগ্রীর উৎপাদনে জোর দেওয়া হয়েছে । একাধিক প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে পরিকাঠামোগত আধুনিকীকরণ করা হয়েছে । অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলিতে পরিকাঠামোগত সংস্কার সাধনে জোর দেওয়া হয়েছে । পাশাপাশি এই অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলিতে উদ্ভাবনীমূলক কর্মকান্ড বৃদ্ধিতে উৎসাহ যোগানো হয়েছে ।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট ।
CG/SS/RAB
(रिलीज़ आईडी: 1744610)
आगंतुक पटल : 161