সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
ভিন্টেজ মোটর যানবাহনের নিবন্ধীকরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে
प्रविष्टि तिथि:
18 JUL 2021 5:45PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ জুলাই, ২০২১
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি বলেছেন, ভিন্টেজ যানবাহনের ঐতিহ্য সংরক্ষণের জন্য মোটর-যানবাহন সংক্রান্ত নিবন্ধীকরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। এক টুইট বার্তায় তিনি বলেছেন যে, বিভিন্ন স্থানে নিবন্ধীকরণ প্রক্রিয়া নিয়ন্ত্রণের জন্য বর্তমানে কোন নির্দিষ্ট নিয়ম নেই। নতুন নিয়ম অনুসারে নিবন্ধীত যানবাহনের জন্য পুরনো নম্বর ধরে রাখা এবং নতুন করে নিবন্ধীকরণের জন্য 'ভিএ' সিরিজ ( ইউনিক রেজিস্ট্রেশন মার্ক)-এর মতো প্রধান বৈশিষ্ট্য গুলি থাকবে।
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের পক্ষ থেকে কেন্দ্রীয় মোটরযান আইন-১৯৮৯ সংশোধন করে ভিন্টেজ মোটর বা প্রাচীন ঐতিহ্যবাহী গাড়ি গুলিকে নিবন্ধীকরণের ব্যবস্থা করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে, ভারতের প্রাচীন ঐতিহ্য পূর্ণ যানবাহনের সংরক্ষণ ও প্রচার করা।
প্রধান বৈশিষ্ট্য সমূহ-
যেকোনো দু চাকা অথবা চার চাকার যান ৫০ এর অধিক বয়সী মূল আকারের পরিবর্তন না করে যা সংরক্ষণ করে রাখা হয়েছে। এছাড়াও যে গাড়ি গুলির কোন রূপান্তর ঘটানো হয় নি, সেগুলি ভিন্টেজ মোটরগাড়ি হিসেবে সংজ্ঞায়িত করা হবে।
ভিন্টেজ গাড়ির নিবন্ধীকরণ বা পুননিবন্ধীকরনের জন্য ফর্ম ২০ অনুযায়ী করতে হবে। ভারতে ইতিমধ্যেই নিবন্ধিত যানবাহনের ক্ষেত্রে বীমা, ফি জমা দিতে হবে। অন্যদিকে আমদানিকৃত যানবাহনের ক্ষেত্রে তার দেশে নিয়ে আসার জন্য বিল এবং পুরনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট জমা করতে হবে।
রাজ্য রেজিস্টারিং অথরিটিকে ফর্ম ২৩-এ অনুযায়ী ৬০ দিনের মধ্যে একটি নিবন্ধীকরণ শংসাপত্র দিতে হবে।
যেসব ভিন্টেজ গাড়ির নিবন্ধীকরণ রয়েছে, তা তারা ধরে রাখতে পারবে।
নতুন নিবন্ধীকরণের ক্ষেত্রে রাজ্য রেজিস্টারিং অথরিটি নম্বর সরবরাহ করবে। যেখানে 'এক্স এক্স ভি এ ওয়াই ওয়াই' - এর মাধ্যমে ভিন্টেজ গাড়ি, রাজ্যের কোড এবং নম্বর লেখা থাকবে।
নতুন নিবন্ধীকরণের জন্য জমা করতে হবে ২০ হাজার টাকা এবং পুন নিবন্ধীকরণের জন্য লাগবে ৫ হাজার টাকা।
ভিন্টেজ গাড়ি নিয়মিতভাবে রাস্তায় চালানো যাবে না এবং বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।
CG/ SB
(रिलीज़ आईडी: 1736595)
आगंतुक पटल : 434
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English