যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
শ্রী অনুরাগ ঠাকুর ২০২০ টোকিও অলিম্পিকে ভারতীয় দলের প্রস্তুতি/ অংশগ্রহণের বিষয় পর্যালোচনা করতে উচ্চ স্তরীয় কমিটির বৈঠকে পৌরোহিত্য করেছেন
প্রকাশিত:
12 JUL 2021 8:30PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ জুলাই, ২০২১
কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর ২০২০-র টোকিও অলিম্পিকের জন্য ভারতীয় দলের প্রস্তুতি/ অংশগ্রহণের বিষয়ে পর্যালোচনা করতে আজ নতুন দিল্লিতে উচ্চ স্তরীয় কমিটির সপ্তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। এদিনের এই বৈঠকে যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক উপস্থিত ছিলেন। এছাড়াও ক্রীড়া সচিব রবি মিত্তল, এসএআই-এর মহানির্দেশক শ্রী সন্দীপ প্রধান, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী নরিন্দর বাত্রা এবং ক্রীড়া বিভাগের শীর্ষ আধিকারিকরা এই বৈঠকে যোগ দেন।
বৈঠকে টোকিও অলিম্পিকে নির্বাচিত খেলোয়াড়দের জন্য বিশ্বমানের প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শ্রী অনুরাগ ঠাকুর #চিয়ার ফর ইন্ডিয়া –এর প্রচারের অগ্রগতি এবং আগামীকাল বিকেল ৫ টায় টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলেটদের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আলাপচারিতার প্রস্তুতির বিষয়েও আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, আসন্ন টোকিও অলিম্পিক দূরদর্শন এবং বিভিন্ন সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচার করা হবে।
CG/SS/SKD
(রিলিজ আইডি: 1734901)
ভিজিটরের কাউন্টার : 202