প্রধানমন্ত্রীরদপ্তর
হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের বিষয়ে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী’র
प्रविष्टि तिथि:
12 JUL 2021 8:27PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ জুলাই, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরিস্থিতির ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ রাখা হচ্ছে বলে জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ভারী বৃষ্টিপাতের কারণে হিমাচল প্রদেশের পরিস্থিতির ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ রাখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছে। সম্ভাব্য সকল সহযোগিতার হাত বাড়ানো হয়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মানুষদের সুরক্ষার জন্য আমি প্রার্থনা করছি।”
CG/SS/SKD
(रिलीज़ आईडी: 1734897)
आगंतुक पटल : 174
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English