রেলমন্ত্রক
শ্রী অশ্বিনী বৈষ্ণব আজ রেল, যোগাযোগ, বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন
প্রকাশিত:
08 JUL 2021 8:08PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৮ জুলাই, ২০২১
শ্রী অশ্বিনী বৈষ্ণব আজ রেল, যোগাযোগ, বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
শ্রী অশ্বিনী বৈষ্ণবের জন্ম ১৯৭০ সালে। তিনি ওড়িশা থেকে রাজ্যসভার সাংসদ। আইআইটি কানপুর থেকে প্রযুক্তি বিষয়ে স্নাতকোত্তর এবং ওয়ার্টন থেকে এমবিএ ডিগ্রি লাভ করেছেন তিনি । সমাজের প্রান্তিক শ্রেণী মানুষের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসার দর্শনে দৃঢ়ভাবে বিশ্বাসী তিনি।
CG/SS /NS
(রিলিজ আইডি: 1733890)
ভিজিটরের কাউন্টার : 348