স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ টিকাকরণ : অসত্য ও প্রকৃত তথ্য

জুলাই মাসে টিকার ডোজের যোগান সম্পর্কে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আগাম জানানো হয়েছে
চাহিদা মেটাতে অতিরিক্ত টিকার ডোজ সরবরাহের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে জানাতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে

প্রকাশিত: 06 JUL 2021 9:54PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৬ জুলাই, ২০২১

সম্প্রতি এক শ্রেণীর সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, রাজস্থানে কোভিড টিকার ঘাটতির দরুণ গত দু-দিনে বেশকিছু কোভিড টিকাকরণ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এই প্রেক্ষিতে মন্ত্রকের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো হয়েছে যে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো টিকার ডোজ সম্পর্কে মন্ত্রকের পক্ষ থেকে আগেই অবহিত করা হয়। একই ভাবে বেসরকারি হাসপাতালগুলিকে ক্ষেত্রেও জুলাই মাসে টিকার ডোজ সরবরাহ সম্পর্কে আগাম জানানো হয়েছে। কোভিড টিকার ডোজের যোগানের ভিত্তিতে রাজ্যগুলিকে টিকাকরণ অভিযান চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী রাজস্থানের কাছে টিকাকরণের জন্য ১ লক্ষ ৬৯ হাজার ডোজ হাতে ছিল। জাতীয় কোভিড টিকাকরণ কর্মসূচির আওতায় ভারত সরকার ১-৬ জুলাই পর্যন্ত রাজ্যগুলিকে বিনামূল্যে ৮ লক্ষ ৮৯ হাজারের বেশি ডোজ দিয়েছে। এমনকি, চলতি জুলাই মাসের বাকি সময়ে রাজস্থানকে আরও ৩৯ লক্ষ ৫১ হাজার ডোজ দেওয়া হবে। সেই অনুযায়ী পুরো জুলাই মাসে রাজস্থানের জন্য টিকার ডোজের পরিমাণ দাঁড়াবে ৫০ লক্ষ ৯০ হাজারের বেশি। উৎপাদন ও যোগানের ভিত্তিতে টিকার ডোজের এই পরিমাণ আরও বাড়তে পারে। অতিরিক্ত কোভিড টিকার ডোজের চাহিদা মেটাতে রাজ্যগুলিকে তা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
কোভিড টিকা যেহেতু একটি জৈবিক উপাদান, তাই উৎপাদন প্রক্রিয়া সময় সাপেক্ষ। উৎপাদনের পর টিকার গুণমান ও কার্যকারিতা যাচাই করে দেখা হয়। তাই টিকা উৎপাদন প্রক্রিয়া সময় সাপেক্ষ এবং তা দ্রুত সরবরাহ করা সম্ভব নয়।

CG/BD/AS


(রিলিজ আইডি: 1733219) ভিজিটরের কাউন্টার : 250
এই রিলিজটি পড়তে পারেন: English