প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুম্বাইয়ের মালাড পশ্চিমে কাঠামো ভেঙে ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন

হতাহতদের জন্য আর্থিক অনুদানের ঘোষণা

প্রকাশিত: 10 JUN 2021 3:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ জুন, ২০২১

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুম্বাইয়ে মালাড পশ্চিমে কাঠামো ভেঙে পড়ার ঘটনায়  অনেকের প্রাণহানিতে দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এক ট্যুইটে বলেছেন, “মুম্বাইয়ে মালাড পশ্চিমে কাঠামো ভেঙে পড়ার ঘটনায় অনেকের প্রাণহানিতে ব্যথিত। দুঃখের এই সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি”।
প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় হতাহতদের জন্য একাকালীন অনুদানের কথা ঘোষণা করেছেন। দুর্ঘটনায় মৃতদের একজন নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে এককালীন অনুদান দেওয়া হবে।

CG/BD/SB


(রিলিজ আইডি: 1725941) ভিজিটরের কাউন্টার : 139
এই রিলিজটি পড়তে পারেন: English