বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

বিশ্ব উষ্ণায়ন এবং আবহাওয়া ও জলবায়ুর সঠিক মূল্যায়ন করতে হিমালয় অঞ্চলে কালো কার্বনের পরিমাপের জন্য নতুন করে সমীক্ষা

প্রকাশিত: 07 JUN 2021 7:28PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ জুন, ২০২১

অপটিক্যাল যন্ত্র ব্যবহার করে বিশ্ব উষ্ণায়নের দ্বিতীয় কারণ হিসেবে হিমালয় অঞ্চলে কালো কার্বন চিহ্নিত করতে সহায়তা করবে। বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে দূষণের জন্য সর্বাধিক দায়ী কার্বন-ডাই-অক্সাইড। হিমালয় অঞ্চলে কালো কার্বনের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে মাস অ্যাপসর্পশন ক্রস- সেকশন বা ম্যাক প্যারামিটারের সাহায্যে নিচ্ছেন  বিজ্ঞানীরা। এটি আবহাওয়া এবং জলবায়ুর পূর্বাভাস নির্ধারণেও সহায়তা করবে।
ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীন আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সাইন্সেস-এর বিজ্ঞানীরা দিল্লি বিশ্ববিদ্যালয়, কানপুর আইআইটি এবং ইসরোর স্পেস ফিজিকস ল্যাবরেটরির বিজ্ঞানীদের সাথে যৌথভাবে হিমালয় অঞ্চলে কালো কার্বন নির্ধারণে সচেষ্ট হয়েছেন।

CG/ SB

 


(রিলিজ আইডি: 1725125) ভিজিটরের কাউন্টার : 3324
এই রিলিজটি পড়তে পারেন: English