প্রধানমন্ত্রীরদপ্তর

পরম পূজ্য ডঃ ফিলিপোজ মার ক্রিসোস্টম মার থোম ভাল্যিয়া মেট্রোপলিটনের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

প্রকাশিত: 05 MAY 2021 3:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ মে, ২০২১

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরম পূজ্য ডঃ ফিলিপোজ মার ক্রিসোস্টম মার থোম ভাল্যিয়া মেট্রোপলিটনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “পরম পূজ্য ডঃ ফিলিপোজ মার ক্রিসোস্টম মার থোম ভাল্যিয়া মেট্রোপলিটনের প্রয়াণে অত্যন্ত দুঃখিত। ধর্মতত্ত্ব বিষয়ে তাঁর প্রগাঢ় জ্ঞান এবং মনুষ্য সমাজের দুর্দশা দূরীকরণে তাঁর প্রয়াস চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মালানকারা মার থোম সিরিয়ান ক্রাঞ্চের সদস্যদের প্রতি আমার সমবেদনা।”

SC/BD/DM


(রিলিজ আইডি: 1716183) ভিজিটরের কাউন্টার : 223
এই রিলিজটি পড়তে পারেন: English