পঞ্চায়েতিরাজমন্ত্রক
পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের কার্যক্রম
प्रविष्टि तिथि:
18 SEP 2020 3:56PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১৮ সেপ্টেম্বর, ২০২০
আমাদের সংবিধানে, প্রতিটি পঞ্চায়েতকে স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের জন্য পরিকল্পনা প্রণয়ন ও পরিকল্পনা বাস্তবায়িত করার সুযোগ রাখা হয়েছে। সেইমতো, পঞ্চায়েতি রাজ মন্ত্রক (এমওপিআর), পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে (পিআরআই), স্থানীয় প্রশাসন, সামাজিক পরিবর্তন এবং জনসেবা বিতরণ ব্যবস্থার ক্ষেত্রে এক কার্যকরী, সুচারু ও স্বচ্ছ ব্যবস্থাপনার কেন্দ্র হিসেবে গড়ে তুলছে। এর উদ্দেশ্য নীতিগত হস্তক্ষেপ, মধ্যস্থতা, সক্ষমতা বৃদ্ধি, পর্যালোচনা এবং আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা পূরণে সচেষ্ট হওয়া। দেশজুড়ে পঞ্চায়েতগুলির কার্যসূচী জোরদার করতে পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ই-গ্রামস্বরাজ নামে (https://egramswaraj.gov.in)সহজে ব্যবহারযোগ্য এক ওয়েব-পোর্টাল চালু করেছে, যা বিকেন্দ্রীভূত পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা, আর্থিক ব্যবস্থাপনা, কাজের ভিত্তিতে খরচের হিসেব এবং সম্পদ সৃষ্টির বিষয়ে আরও স্বচ্ছতা প্রদান করবে । এছাড়াও, পঞ্চায়েতের অ্যাকাউন্টগুলি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের আয় ও ব্যয়ের হিসেব নিরীক্ষণের জন্য পঞ্চায়েতি রাজ মন্ত্রক, একটি অনলাইন ব্যবস্থা - অডিটঅনলাইন (https://auditonline.gov.in) চালু করেছে। এই অ্যাপ্লিকেশনটি কেবল পঞ্চায়েত অ্যাকাউন্টের নিরীক্ষণের বন্দোবস্তোই করবে না, সেইসঙ্গে অডিটের রেকর্ডও নথীবদ্ধ রাখবে । এই অ্যাপ্লিকেশন, অডিট সংশ্লিষ্ট প্রশ্নাবলী, খসড়া স্থানীয় অডিট রিপোর্ট, খসড়া অডিট-অনুচ্ছেদ দেওয়ার মতো পদ্ধতিগত সুবিধা নিশ্চিত করার মাধ্যমে পঞ্চায়েতগুলির অর্থনৈতিক হিসাবনিকাশে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা গড়ে তুলবে ।
পঞ্চায়েতি রাজ মন্ত্রক, পঞ্চায়েতগুলিকে আরো মজবুত করতে এবং নির্বাচিত প্রতিনিধি ও পঞ্চায়েতকর্মীদের দক্ষতা বৃদ্ধি, কর্মকৌশল উন্নত করে তাদের স্বাবলম্বী করে তুলতে কাজ করে আসছে। এই কর্মসূচিগুলি বিশেষত সেইসব সমালোচনার ফাঁকফোকরগুলি ভরাট করবে যা পঞ্চায়েতের কাজে বাধা সৃষ্টি করে। গণতান্ত্রিক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে পঞ্চায়েতগুলির প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্তিশালী করাই এর উদ্দেশ্য । এছাড়াও, সরকার, রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান (আরজিএসএ)-এর অধীনে এক প্রধান কেন্দ্রীয় অনুদান কর্মসূচীর সূচনা করেছে, যা ২০১৯ - ২০ থেকে ২০২১ - ২২ পর্যন্ত রূপায়িত হবে। এর প্রাথমিক লক্ষ্য হোল, ১১৭টি সম্ভাবনাময় জেলায় গ্রাম পঞ্চায়েতগুলিকে আরো সুদৃঢ় করার ওপর জোর দেওয়া এবং অন্ত্যোদয় মিশনের সঙ্গে সাযুজ্য রেখে পঞ্চায়েতরাজ সংস্থায় সুচারু পরিচালন ব্যবস্থাপনার মাধ্যমে ধারাবাহিক বিকাশের লক্ষ্য (এসডিজি) পূরণের পথ প্রশস্ত করা। আরজিএসএর এই কার্যসূচী, নবম-তালিকাবহির্ভূত এলাকার গ্রামীণ স্থানীয় সরকার সহ সমস্ত রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিস্তৃত। রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য অনুমোদিত বার্ষিক যোজনা (এএপি)-র বিশদ এবং সাবেক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রচলিত পঞ্চায়েত সশক্তিকরণ অভিযানে (সিবি-পিএসএ) ২০১৭ -১৮র বরাদ্দ ও আরজিএসএর আওতায় ২০১৮ -১৯, ২০১৯ - ২০ এবং ২০২০ -২১-এর বরাদ্দ অর্থ বন্টনের তালিকা নিচে অ্যানেক্সারে দেওয়া হয়েছে ।
সংবিধানের ২৮০ (৩) (বিবি) অনুচ্ছেদে অর্থ কমিশনকে, রাজ্য অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্যে পঞ্চায়েতের সম্পদের পরিপূরক তহবিলের জোগান দিতে সরকারকে পরামর্শ দেওয়ার অধিকার দেওয়া হয়েছে ।
সেইমতো চতুর্দশ অর্থ কমিশন, ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত ২৬টি রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জন্য ১,৮০,০২৩৭ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ ও বন্টনের ব্যবস্থা করেছে ।
২০২০-২১ অর্থবছরে, পঞ্চদশ অর্থ কমিশন ২৮টি রাজ্যের গ্রামীণ স্থানীয় সংস্থা(আরএলবি)-র জন্য এযাবৎ সর্ব্বোচ্চ ৬০,৭৫০ কোটি টাকার অনুদান প্রদান করেছে । ২৮টি রাজ্যে ,০,7৫০ কোটি টাকা, যা এখন পর্যন্ত আরএলবিগুলির জন্য সর্বোচ্চ বার্ষিক অর্থ কমিশন বরাদ্দ হয়েছে।
পঞ্চায়েতী রাজ মন্ত্রক, সংবিধানের নবম অনুচ্ছেদের প্রস্তাবনা অনুযায়ী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পঞ্চায়েতী রাজ ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে সরকারের নানা আর্থিক ও কারিগরী প্রকল্পের মাধ্যমে সহায়তা দেওয়ার পাশাপাশি সময়ে সময়ে পরামর্শও দিয়ে থাকে । এমনই আরো নানা পদক্ষেপের মধ্যে রয়েছে, যে সমস্ত রাজ্য, পঞ্চায়েতগুলিকে আরও কার্যকরী, তহবিল সমৃদ্ধ ও সুচারুভাবে কর্ম সম্পাদনের যোগ্য করেছে, তাদের উৎসাহ দিতে আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা দান, বাজেটের ব্যবস্থা জোরদার করা, অ্যাকাউন্টিং এবং নিরীক্ষণের অন্তর্ভুক্ত সফ্টওয়্যার অ্যাপ্লিকেশনগুলির বিকাশ এবং তাদের কাজকর্মে আরো স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা এবং দক্ষতা আনতে প্রশিক্ষণের ব্যবস্থা, নির্বাচিত সেরা পারফর্মিং পঞ্চায়েতগুলিকে পুরষ্কার দেওয়া এবং গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের রূপরেখা তৈরীতে পরিকল্পনাস্তরে নির্দিষ্ট পঞ্চায়েতের অংশীদারি বাড়ানো ইত্যাদি ।
আজ রাজ্যসভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ণ ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমার এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন।
CG/AC
(रिलीज़ आईडी: 1656840)
आगंतुक पटल : 634