প্রতিরক্ষামন্ত্রক

সমুদ্রে আটকে থাকা মৎস্যজীবীদের সাহায্যে এগিয়ে এল ভারতীয় নৌ বাহিনীর রণতরী

প্রকাশিত: 02 APR 2020 8:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০২ এপ্রিল, ২০২০

 

 

দক্ষিন নৌ কম্যান্ডের নজরদারি জাহাজ আই এন এস নিরীক্ষক কোচির অদূরে আটকে থাকা তামিলনাড়ুর দশ জন মৎস্যজীবীকে গত ১ এপ্রিল উদ্ধার করেছে। মৎস্যজীবীরা সেন্ট নিকোলাস নামের একটি নৌকায় আটকে ছিল। কেরালা তট ধরে নজরদারি চালানর সময় নৌবাহিনীর সদস্যরা তাদের দেখতে পান। 
 
 
১০ জন মৎস্যজীবী সমেত আটকে পরা নৌকাটিতে পর্যাপ্ত পরিমানে জ্বালানি, জল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিছুই ছিলনা। তাদের গন্তব্য ছিল তামিলনাড়ুর কোলাচেল বন্দর। আই এন এস নিরীক্ষক মাছ ধরার নৌকাটিতে তিনশো লিটার জ্বালানি, জল ও অন্যান্য সামগ্রী দেয় যাতে তারা তাদের নির্দিষ্ট বন্দরে পৌঁছতে পারে। কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে দেশ ব্যাপী জারি করা স্বাস্থ্য বিধি অনুসরণ করে গোটা প্রক্রিয়াটাই সম্পন্ন হয় ক্রেন এর মাধ্যমে।
 
 
 আরব সাগরে মাছ ধরার লক্ষে মৎস্যজীবীদের নৌকাটি গত ১২ মার্চ কোচি বন্দর থেকে রওনা দেয়। 
 
 
 
 
CG/SDG

(রিলিজ আইডি: 1610614) ভিজিটরের কাউন্টার : 104
এই রিলিজটি পড়তে পারেন: English