স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ এর সর্বশেষ তথ্য

প্রকাশিত: 01 APR 2020 9:16PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১ এপ্রিল, ২০২০

 

 

দেশ জুড়ে কোভিড-১৯ এর মোকাবিলায় সর্বোচ্চ পর্যায়ে নজরদারী চালানো হচ্ছে। কেন্দ্রীয় সরকার  রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের পদস্থ আধিকারিরদের সঙ্গে  সমন্বয় বজায় রেখে পরিস্থিতি মোকাবিলায় নানা ব্যবস্থা নিচ্ছে।  

 

প্রতিরোধমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা বা লকডাউনের ফলে পরিযায়ী শ্রমিকদের যাতে কোন অসুবিধা না হয়, সেই উদ্দেশে ক্যাবিনেট সচিব, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই সব আটকে পড়া লোকেদের খাদ্য, পানীয় জল ও চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক এই সব শ্রমিকদের পৃথকভাবে নজরদারীর মধ্যে রাখা এবং মনস্তাত্ত্বিক-সামাজিক ব্যবস্থাপনার জন্য তাদের মন্ত্রকের ওয়েবসাইটে প্রয়োজনীয় নির্দেশিকা জারী করেছে। এ বিষয়ে বিশদে জানতে নীচের লিংকে ক্লিক করুন।

https://www.mohfw.gov.in/pdf/RevisedPsychosocialissuesofmigrantsCOVID19.pdf.

 

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যগুলিকে ত্রাণ শিবিরে প্রশিক্ষিত কাউন্সেলর এবং সব ধর্মের নানান গোষ্ঠীর নেতৃবৃন্দকে পাঠাতে বলা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের ইমেল ঠিকানা technicalquery.covid19[at]gov[dot]in  কোন তথ্য জানতে চাইলে নতুনদিল্লির এইমসের মত প্রতিষ্ঠান থেকে তার জবাব দেওয়া হবে। এছাড়া কোভিড-১৯ সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে তার জন্য নিঃশুল্ক নম্বর ১০৭৫-এ ফোন  অথবা ncov2019[at]gov[dot]in তে মেল করা যাবে।   

 

প্রতিরোধমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ লকডাউন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে।  

 

এপর্যন্ত ১৬৩৭ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। দেশে করোনা ভাইরাসের জন্য ৩৮ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় ৩৭৬টি নতুন সংক্রমণের খবর এসেছে, মারা গেছেন ৩ জন। ১৩২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

 

 

CG/CB


(রিলিজ আইডি: 1610090) ভিজিটরের কাউন্টার : 201
এই রিলিজটি পড়তে পারেন: English