তথ্যওসম্প্রচারমন্ত্রক
দূরদর্শন টেলিভিশনের স্বর্ণযুগ ফিরিয়ে নিয়ে আসছে
প্রকাশিত:
30 MAR 2020 10:21PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ মার্চ, ২০২০
লকডাউন এর সময় যাতে সাধারণ মানুষ বাড়িতে থেকে আরো আনন্দের সঙ্গে সময় কাটাতে পারে তার জন্য দূরদর্শন টেলিভিশনের স্বর্ণযুগের ধারাবাহিক বা অনুষ্ঠান গুলি ফিরিয়ে নিয়ে আসছে। যে অনুষ্ঠানগুলি আগামী দিনে পুনঃপ্রচার করা হবে সেগুলি হল-
১) চাণক্য : চন্দ্রপ্রকাশ দ্বিবেদী নির্দেশিত এই ধারাবাহিকটির ৪৭ টি এপিসোড এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে ডিডি ভারতী তে প্রতিদিন বিকেলে সম্প্রচারিত হবে।
২) উপনিষদ গঙ্গা : চিন্ময়ী মিশন ট্রাস্ট প্রযোজিত এবং চান্দ্রপ্রকাশ দ্বিবেদী নির্দেশিত এই অনুষ্ঠানের ৫২ টি এপিসোড এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে ডিডি ভারতী তে প্রতিদিন বিকেলে সম্প্রচারিত হবে ।
৩) শক্তিমান : মুকেশ খান্না অভিনীত জনপ্রিয় এই ধারাবাহিকটি এপ্রিল মাসে প্রতিদিন ডিডি ন্যাশনাল নেটওয়ার্কে দুপুর ১ টায় থেকে সম্প্রচারিত হবে।
৪) শ্রীমান শ্রীমতি : মার্কেন্ড অধিকারী প্রযোজিত দমফাটা হাসির এই অনুষ্ঠানটি এপ্রিল মাস থেকে দুপুর দুটোয় ডিডি ন্যাশনালে প্রচারিত হবে।
৫) কৃষ্ণকলি : ডিডি ন্যাশনালে প্রতিদিন রাত ৮ টায় ১৮ টি এপিসোড সম্প্রচারিত হবে ।
উপরোক্ত এইসব ধারাবাহিক ছাড়াও গত ২৮ মার্চ থেকে ইতিমধ্যেই বেশ কিছু অনুষ্ঠান বা ধারাবাহিক পুনরায় সম্প্রচার শুরু হয়েছে, সেগুলি হলো
১) রামায়ণ : রামানন্দ সাগর নির্দেশিত রামায়ণের ৭৮ টি এপিসোড( প্রতিটি ৩০ মিনিট করে) এবং ৩০ টি এপিসোড (প্রতিটি ৩০ মিনিট করে) ডিডি ন্যাশনালে প্রতিদিন সকাল ন’টা ও রাত ন’টায় সম্প্রচার শুরু হয়েছে।
২) মহাভারত : ৪৫ মিনিটের ৯৭টি এপিসোড দুপুর ১২ টা এবং সন্ধে সাতটায় সম্প্রচার শুরু হয়েছে ।
৩) ব্যোমকেশ বক্সী : এক ঘন্টা করে ৫২ টি এপিসোড বেলা ১১ টায় প্রচার শুরু হয়েছে ।
৪) সার্কাস : শাহরুখ খান অভিনীত এই ধারাবাহিকটির ১৯টি এপিসোড রাত আটটায় সম্প্রচার শুরু হয়েছে।
৫) হাম হে না : প্রতিদিনের ধারাবাহিক হিসেবে ডিডি ন্যাশনাল নেটওয়ার্কে রাত দশটায় ষাটটি এপিসোড প্রচারিত হচ্ছে।
৬) তু তোতা মে ময়না : প্রতিদিনের ধারাবাহিক হিসেবে ২৬ টি এপিসোড ডিডি ন্যাশনাল নেটওয়ার্কে রাত সাড়ে দশটায় সম্প্রচার শুরু হয়েছে।
কেবিল টেলিভিশন নেটওয়ার্ক (রেগুলেশন) আইন অনুযায়ী সমস্ত ডিটিএইচ এবং কেবল অপারেটরদের দুরদর্শনের সব চ্যানেল, এমনকি লোকসভা ও রাজ্যসভার চ্যানেলটিও সম্প্রচার করতে হবে। আর যদি এই চ্যানেলগুলো সম্প্রচার না করা হয় তাহলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
যদি কেউ দূরদর্শনের চ্যানেল দেখতে না পান তাহলে নিকটবতী দূরদর্শন কেন্দ্রের প্রধান কে সরাসরি অথবা ddpb.inform[at]gmail[dot]com ইমেইল মারফত অভিযোগ জানাতে পারেন।
CG/SS
(রিলিজ আইডি: 1609562)
ভিজিটরের কাউন্টার : 212