অর্থমন্ত্রক
অর্থবর্ষের মেয়াদ বাড়ছে না
प्रविष्टि तिथि:
30 MAR 2020 11:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ মার্চ, ২০২০
এক শ্রেণীর সংবাদ মাধ্যমে অর্থবর্ষের মেয়াদ বাড়ানো হচ্ছে বলে যে খবর প্রচার করা হচ্ছে তা ঠিক নয় বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৩০শে মার্চ ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট – এ কিছু সংশোধন সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি হয় সেটিকে ভুলভাবে উল্লেখ করা হচ্ছে এবং অর্থবর্ষের মেয়াদ বৃদ্ধি হচ্ছে না বলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজস্বদপ্তর ৩০শে মার্চ ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট – এ কিছু সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। এই সংশোধনগুলির সঙ্গে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সিকিউরিটি মার্কেট ইন্সট্রুমেন্ট লেনদেন সংক্রান্ত স্ট্যাম্প ডিউটি সংগ্রহের জন্য এক কার্যকর ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি যুক্ত রয়েছে। উল্লেখ করা যেতে পারে, স্ট্যাম্প অ্যাক্ট – এ সংশোধন সংক্রান্ত বিষয়গুলি পয়লা এপ্রিল থেকেই কার্যকর করার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে, সিদ্ধান্ত হয়েছে যে, উদ্ভুত পরিস্থিতির দরুন সংশ্লিষ্ট বিষয়গুলি আগামী পয়লা জুলাই পর্যন্ত কার্যকর করা থেকে স্থগিত রাখা হয়েছে।
CG/BD/SB
(रिलीज़ आईडी: 1609516)
आगंतुक पटल : 242
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English