মানবসম্পদবিকাশমন্ত্রক

ন্যাশনাল টেস্টিং এজেন্সি বিভিন্ন পরীক্ষার জন্য অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে

প্রকাশিত: 30 MAR 2020 11:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ মার্চ, ২০২০

 



কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে অভিভাবক ও ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার বিষয়টিকে বিবেচনায় রেখে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বিভিন্ন পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।


সেই অনুসারে, ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট সংক্রান্ত জেইই ২০২০ পরীক্ষার জন্য অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে আগামী ৩০শে এপ্রিল করা হয়েছে। একইভাবে, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পিএইচডি এং এমবিএ-র প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৩০শে এপ্রিল। ভারতীয় কৃষি গবেষণা পর্ষদ, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৩০শে এপ্রিল। একইভাবে, ইউজিসি – জাতীয় প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ১৬ই মে করা হয়েছে।


অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার মাশুল ক্রেডিট বা ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এবং পেটিএম – এর মাধ্যমে জমা করা যাবে। উক্ত পরীক্ষাগুলি সংশোধিত তারিখ সম্বলিত নতুন অ্যাডমিট কার্ড আগামী ১৫ই এপ্রিল পরিস্থিতির পর্যালোচনার পর www.nta.ac.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। পরীক্ষা প্রার্থীরা যে কোনও প্রয়োজনে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন –

8287471852/8178359845/9650173668/9599676953 এবং 8882356803.

 



CG/BD/SB


(রিলিজ আইডি: 1609507) ভিজিটরের কাউন্টার : 103
এই রিলিজটি পড়তে পারেন: English