পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
রাষ্ট্রয়ত্ত তেল বিপণন সংস্থাগুলি কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে রান্নার গ্যাস সরবরাহের সঙ্গে যুক্ত ডেলিভারী বয় ও অন্যান্য কর্মীদের জন্য এককালীন ৫ লক্ষ টাকা অনুদানের কথা ঘোষণা করলো
প্রকাশিত:
30 MAR 2020 8:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ মার্চ, ২০২০
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন – এই তিনটি রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা কোভিড-১৯ সংক্রমণ ও ভাইরাসজনিত অসুখে আক্রান্ত হয়ে মৃত্যু হলে ডেলিভারী বয়, শো-রুম স্টাফ, গোডাউন কিপার এবং মেকানিকদের পরিবারগুলিকে এককালীন ৫ লক্ষ টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রান্নার গ্যাস অত্যাবশ্যক সামগ্রী হওয়ায় লকডাউন চলাকালীন সময়ে সরবরাহ ও যোগানে ছাড় দেওয়া হয়েছে। রান্নার গ্যাস সরবরাহ ও যোগানের সঙ্গে যুক্ত সমস্ত কর্মী সঙ্কটজনক এই মুহূর্তে গ্রাহকদের নিয়মিতভাবে রান্নার গ্যাস যোগান দিয়ে যাচ্ছেন।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান তেল বিপণন সংস্থাগুলির এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন। এক ট্যুইটে তিনি বলেছেন, তিন বিপণন সংস্থাগুলি মানবিক এই প্রয়াসকে স্বাগত জানাই। সৌজন্যমূলক এই উদ্যোগ সংশ্লিষ্ট কর্মীদের পরিষেবার স্বীকৃতি।
CG/BD/SB
(রিলিজ আইডি: 1609372)
ভিজিটরের কাউন্টার : 115