সারওরসায়নমন্ত্রক
কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে লড়াইতে কেন্দ্রীয় মন্ত্রী গৌড়ার এক মাসের বেতন এবং সংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ১ কোটি টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান
প্রকাশিত:
30 MAR 2020 7:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ মার্চ, ২০২০
কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী শ্রী সদানন্দ গৌড়া কোভিড-১৯ মহামারী বিরুদ্ধে লড়াইতে ত্রাণের কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক মাসের বেতন এবং সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে এক কোটি টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছেন।
এই সিদ্ধান্তের কথা জানিয়ে শ্রী গৌড়া বলেছেন "কোভিড-১৯ মহামারী বিরুদ্ধে লড়াই অত্যন্ত প্রয়োজন। আমি সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য এক মাসের বেতন ও সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে এক কোটি টাকা প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলে দান করছি।"
তিনি আরো বলেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সময়মতো সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সাধারণ মানুষ বিশেষ করে দুঃস্থ এবং শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার ওপরও নজর দিতে বলেন তিনি।
CG/SS
(রিলিজ আইডি: 1609341)
ভিজিটরের কাউন্টার : 95