পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান শ্রী ধর্মেন্দ্র প্রধানের
প্রকাশিত:
29 MAR 2020 6:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ মার্চ, ২০২০
কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় ত্রাণ কার্যের জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান।
এক টুইট বার্তায় শ্রী প্রধান জানিয়েছেন, "এই কঠিন সময়ে যাদের সবথেকে বেশি দরকার চলুন তাদের পাশে দাঁড়াই, # কোভিড-১৯ মহামারীর দিকে লক্ষ্য রেখে আমি এক মাসের বেতন এবং আমার সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ১ কোটি টাকা প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলে দান করেছি প্রান্তিক মানুষদের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য"।
CG/SS
(রিলিজ আইডি: 1609080)
ভিজিটরের কাউন্টার : 143