প্রতিরক্ষামন্ত্রক
গোয়ার স্বাস্থ্য কর্মীদের জন্য অর্ডার করা মাস্ক পথে আটকে পড়ায় উদ্ধারে ভারতীয় নৌবাহিনী বিশেষ বিমান আইএল-৩৮
প্রকাশিত:
27 MAR 2020 8:51PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২০
ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গোয়ার স্বাস্থ্য কর্মীদের জন্য অর্ডার করা ট্রাকভর্তি ৬০ হাজার মাস্ক লকডাউন এর কারণে দিল্লিতে আটকে পড়েছিল। এই পরিস্থিতিতে মাস্কগুলি গোয়াতে পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতির পক্ষ থেকে গোয়ার ভারতীয় নৌ বাহিনীকে অনুরোধ জাননো হয় । তাতে সাড়া দিয়ে ভারতীয় নৌবাহিনীর বিশেষ বিমান আইএল -৩৮ শুক্রবার দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছয় এবং সেই দিনেই মাস্ক গোয়ায় ফিরিয়ে নিয়ে আসে ।
CG/SS
(রিলিজ আইডি: 1609079)
ভিজিটরের কাউন্টার : 158