বিদ্যুৎমন্ত্রক

ভেন্টিলেটর কেনার জন্য রাষ্ট্রায়ত্ত এসজেভিএ সংস্থা ১ কোটি টাকা দেবে

প্রকাশিত: 27 MAR 2020 6:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২০

 


কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের মিনিরত্ন মর্যাদাপ্রাপ্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা এসজেভিএন করোনা ভাইরাস মহামারী মোকাবিলায় একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। জটিল এই পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি করোনা ভাইরাস মোকাবিলায় ১ কোটি টাকা দেবে বলে স্থির করেছে।


সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডাইরেক্টর শ্রী নন্দলাল শর্মা জানিয়েছেন, এই ১ কোটি টাকা সিমলা-স্থিত ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য ৬টি ভেন্টিলেটর সংগ্রহে খরচ করা হবে। এছাড়াও, ডঃ রাজেন্দ্র প্রসাদ মেডিকেল কলেজের জন্য ৫টি এবং রামপুর হাসপাতালের জন্য আরও কয়েকটি ভেন্টিলেটর কেনা হবে। রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি চিকিৎসা প্রতিষ্ঠানগুলির কর্মীদের জন্য মাস্ক, স্যানিটাইজার এবং দস্তানা ক্রয় করতেও আর্থিক সহায়তা দেবে।

 


CG/BD/SB


(রিলিজ আইডি: 1609074) ভিজিটরের কাউন্টার : 118
এই রিলিজটি পড়তে পারেন: English