নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক

অচিরাচরিত শক্তি মন্ত্রকের আধিকারিক এবং কর্মীরা ই-অফিসের সুবিধা ব্যবহার করে ঘরে থেকেই কাজ করছেন।


শ্রী আর কে সিং ভিডিও কনফারেন্সের সাহায্যে বৈঠকের মাধ্যমে কাজের পর্যালোচনা করেন।

এনটিপিসি এবং এস ই সি আই যৌথভাবে দুটি অচিরাচরিত শক্তি পার্ক তৈরীর জন্য রাজস্থান সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করবে

রাজস্থানের মাধেরা শহরকে সৌর শক্তি চালিত এলাকা হিসেবে গড়ে তোলার প্রকল্প।

প্রকাশিত: 27 MAR 2020 10:12PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৭ মার্চ, ২০২০

 

 

অচিরাচরিত শক্তি মন্ত্রক ই অফিসের মাধ্যমে ঘরে থেকেই কাজ করছে । ফাইলের স্থানান্তর এবং অনলাইনে নির্দেশ ছাড়াও ভিডিও কনফারেন্সে বৈঠকের মাধ্যমে কাজের পর্যালোচনা করা হয়েছে। গতকাল অচিরাচরিত শক্তি মন্ত্রকের মন্ত্রী আর কে সিং  দপ্তরের সমস্ত অফিসারদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতির পর্যালোচনা করেন। এর প্রেক্ষিতে আজ ঠিক হয় যে অচিরাচরিত শক্তি মন্ত্রক এই অচিরাচরিত শক্তি (সৌর শক্তি, বায়ু চালিত শক্তি এবং দু'ধরনের মিশ্র শক্তি ) সংগ্রহ এবং জমানোর জন্য একই ধরনের নীতি নির্ধারণ করবে। যাতে এই ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি পায় এবং বিনিয়োগকারীরা নিজেদের পরিকল্পনা মাফিক নতুন বিনিয়োগের দিশা পেতে পারেন।

এই বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে এস ই সি আই এবং এনটিপিসিকে রাজস্থানে দুটি ৫০০০ মেগাওয়াটের অচিরাচরিত শক্তি পার্কের জন্য রাজস্থান সরকারের সঙ্গে অবিলম্বে সমঝোতা চুক্তি সই করতে হবে। এই প্রকল্প অনুযায়ী রাজস্থানের জয়শলমীরে ২৫০০ মেগাওয়াটের অত্যাধুনিক অচিরাচরিত শক্তি পার্কের প্রথম অবস্থার কাজের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও একই ধরনের ২৫০০ মেগাওয়াটের পার্ক তৈরি করা হবে গুজরাটের খাবাদে।

অচিরাচরিত শক্তি মন্ত্রক গুজরাটের মাদেরাকে সম্পূর্ণ সৌরশক্তিচালিত শহর হিসাবে গড়ে তুলতে নির্দেশিকা জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নকে বাস্তবায়িত করতে ভারত সরকার গুজরাটের মেহুসেনা জেলায় সূর্য মন্দির শহর মধেরাকে সম্পূর্ণ সৌরশক্তিচালিত শহর হিসাবে গড়ে তুলতে এই নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্প অনুযায়ী মদেরাতে ৬৫ কোটি টাকা বিনিয়োগে ৬ মেগাওয়াটের সৌর শক্তি উৎপাদন কেন্দ্র, ১৫ মেগাওয়াটের শক্তি সংরক্ষণ কেন্দ্র, ছাদে সৌর প্যানেল যুক্ত ব্যবস্থা, স্মার্ট মিটার এবং সৌর বিদ্যুৎ চার্জিং কেন্দ্র ইত্যাদি তৈরি করা হবে । এই মোট বিনিয়োগের ৫০% (সর্বোচ্চ ৩২.৫০কোটি) টাকা দেবে কেন্দ্রীয় অচিরাচরিত শক্তি মন্ত্রক এবং বাকি ৫০% টাকা গুজরাট সরকারকে দিতে হবে।

এই প্রকল্প সফল হলে গুজরাটের মদেরাতে সৌর শক্তির মাধ্যমে স্থানীয় লোকেদের কৃষি এবং বাড়ির বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

সরকার সৌরশক্তি কেন্দ্র তৈরি করতে গুজরাট পাওয়ার কর্পোরেশন  লিমিটেডের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে যার লক্ষ্য ডিসেম্বর ২০২০’র মধ্যে প্রকল্পের কাজ শেষ করা। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে গুজরাট পাওয়ার কর্পোরেশন লিমিটেডকে।

 

 

 

CG/SC


(রিলিজ আইডি: 1608777) ভিজিটরের কাউন্টার : 907
এই রিলিজটি পড়তে পারেন: English