প্রধানমন্ত্রীরদপ্তর

করোনা ভাইরাসের বিরুদ্ধে যারা লড়ছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা দেখানোয় দেশবাসীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন


‘জয়যাত্রার সূচনা’: প্রধানমন্ত্রী

প্রকাশিত: 22 MAR 2020 9:59PM by PIB Kolkata

 নতুনদিল্লি, ২২ মার্চ, ২০২০

 

 

করোনা ভাইরাসের বিরুদ্ধে যারা সামনাসামনি লড়াই করছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা দেখানোয় আজ দেশবাসীকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান। একগুচ্ছ ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী বলেন,” করোনা ভাইরাসের বিরুদ্ধে যারা যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের প্রত্যেককে দেশ ধন্যবাদ জানাচ্ছে। দেশবাসীকে অনেক ধন্যবাদ।“

প্রধানমন্ত্রী আরো বলেন, কোভিড-১৯ –এর ভয়াবহ বিপদের বিরুদ্ধে লম্বা যুদ্ধে দেশের বিজয় সূচিত হল। জনসাধারণের উদ্দেশে তাঁর  আহ্বান, সঙ্কল্প ও সংযমের সঙ্গে সামাজিক দুরত্ব বজায় রাখার  নীতি তাঁরা যেন মেনে চলেন।  

 

 

CG/CB


(রিলিজ আইডি: 1607639) ভিজিটরের কাউন্টার : 219
এই রিলিজটি পড়তে পারেন: English