মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি

হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে ৭৮০ কিলোমিটারের বেশি জাতীয় সড়কের মানোন্নয়নে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

প্রকাশিত: 13 MAR 2020 7:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ মার্চ, ২০২০

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে ৭৮০ কিলোমিটারের বেশি জাতীয় সড়কে দুই লেন থেকে চার লেনে পরিণত করা এবং সড়কের বিভিন্ন অংশে সংস্কারের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে।

ই প্রকল্পে ৭,৬৬২ কোটি ৪৭ লক্ষ টাকা বিনিয়োগ করা হবে। এর মধ্যে বিশ্বব্যাঙ্কের পরিবেশ-বান্ধব জাতীয় মহাসড়ক প্রকল্প, অর্থাৎ, গ্রিন ন্যাশনাল হাইওয়েজ করিডর প্রোজেক্টের আওতায় ৩,৫০০ কোটি টাকা ঋণ পাওয়া যাবে। এই প্রকল্পের আওতায় জাতীয় সড়কের ফুটপাথবিহীন অংশে পাঁচ বছর এবং যেখানে ফুটপাথ আছে সেখানে ১০ বছর নির্মাণকারী সংস্থাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে।

এই প্রকল্পে জাতীয় সড়কের সুস্থায়ী উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ, প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি, পথ নিরাপত্তা এবং গবেষণা ও উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এই মহাসড়কগুলি নির্মাণে সেগুলির ক্ষমতা বৃদ্ধি সহ ফ্লাই অ্যাশ, বাতিল প্লাস্টিক ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া, বৃক্ষরোপ ও জৈব প্রযুক্তির মাধ্যমে ভূমিক্ষয়ের দিকটিও গুরুত্ব পাবে।

এর মাধ্যমে পরিবেশ-বান্ধব মহাসড়ক প্রকল্প এবং পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করা সম্ভব হবে।

 

 

CG/CB/DM


(রিলিজ আইডি: 1606387) ভিজিটরের কাউন্টার : 135
এই রিলিজটি পড়তে পারেন: English