আদিবাসীবিষয়কমন্ত্রক

সর্বভারতীয় আদিবাসী শ্রমিক সভার উদ্বোধন করলেন শ্রী অর্জুন মুন্ডা

প্রকাশিত: 25 FEB 2020 5:55PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৫ ফেব্রুয়ারি, ২০২০

 

 

    কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা আজ নতুন দিল্লীতে ভারতীয় আদিম জাতি সেবক সংঘ আয়োজিত সর্বভারতীয় আদিবাসী শ্রমিক সভার উদ্বোধন করেন। এই উপলক্ষ্যে থাক্কর বাপা-র প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রী মুন্ডা শ্রদ্ধা জানান। আদিবাসী ছাত্রাবাসগুলির আবাসিকরা এবং কাত্যায়ণি বালিকা আশ্রমের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্হ করে।

    সভা উদ্বোধন করে শ্রী মুন্ডা বলেন, ভারতীয় আদিম জাতি সেবক সংঘ সমাজের দুর্বলতর শ্রেণী, বিশেষ করে আদিবাসী শ্রেণীর মানুষজন, যাযাবর, অর্ধ-যাযাবর এবং বিমুক্তা জাতির মানুষের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত এবং আর্থিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। উদ্দেশ্য, এই শ্রেণীর মানুষজনের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখা এবং অন্যান্য নাগরিকের মতো সমানাধিকার সুনিশ্চিত করা। তিনি জানান, ভারতীয় আদিম জাতি সেবক সংঘ জাতীয় স্তরের একটি আদিবাসী সংগ্রহালয় পরিচালনা করে থাকে। নতুন দিল্লীর ঝান্দেওয়ালার কাছে গড়ে ওঠা এই সংগ্রহালয়ে আদিবাসীদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, তাদের সংস্কৃতি এবং দৈনন্দিন জীবন-যাপনের বিভিন্ন নিদর্শন রয়েছে।

    উল্লেখ করা যেতে পারে, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রখ্যাত সমাজসেবক পুজ্য থাক্কর বাপা ১৯৪৮ সালের ২৪ অক্টোবর জাতীয় স্তরের স্বেচ্ছাসেবক সংগঠন হিসেবে ভারতীয় আদিম জাতি সেবক সংঘ গঠন করে। মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগি হওয়ার দরুণ পুজ্য থাক্কর বাপা আদিবাসীদের দারিদ্র দূরীকরণের কাজে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। এই সংঘের প্রথম সভাপতি হয়েছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ। তিনি আজীবন সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

 

CG/BD/NS


(রিলিজ আইডি: 1604333) ভিজিটরের কাউন্টার : 167
এই রিলিজটি পড়তে পারেন: English