কেন্দ্রীয়মন্ত্রিসভা

ভারত-শ্রীলঙ্কার মধ্যে দ্বৈত কর প্রত্যাহার ও আয়কর ফাঁকি রোধ করার জন্য চুক্তি সংশোধনে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

प्रविष्टि तिथि: 12 FEB 2020 5:31PM by PIB Kolkata

 নয়াদিল্লী,  ১২ ফেব্রুয়ারি, ২০২০

 

 

          প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে  ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বৈত কর প্রত্যাহার এবং আয়কর ফাঁকি রোধ করার জন্য চুক্তি সংশোধনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

        মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে সুকৌশলে কর ফাঁকি দেওয়ার প্রবণতা রোধ করা যাবে এবং কর সংক্রান্ত আইনের ঘাটতি ও খামতিগুলি বন্ধ করা যাবে। উল্লেখ করা যেতে পারে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বৈত কর প্রত্যাহার সংক্রান্ত চুক্তিটি ২০১৩র ২২ জানুয়ারি স্বাক্ষরিত হওয়ার পর সেই বছরেরই ২২এ অক্টোবর থেকে এই চুক্তি কার্যকর হয়। ভারত বহুপাক্ষিক করচুক্তি সংক্রান্ত ব্যবস্হা রূপায়ণকারী দেশগুলির একটি। কিন্তু শ্রীলঙ্কা এই বহুপাক্ষিক করচুক্তি রূপায়ণকারী দেশের মধ্যে পড়েনাতাই, সুকৌশলে কর ফাঁকি এবং দ্বৈত কর প্রত্যাহার এড়ানোর জন্য দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিটির সময়ভিত্তিক সংশোধন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এই লক্ষ্যে মন্ত্রিসভা দুই দেশের মধ্যে দ্বৈত কর প্রত্যাহার এবং আয়কর ফাঁকি রোধ করার জন্য সংশ্রিষ্ট চুক্তিটি সংশোধনে অনুমতি দিয়েছে।

 

 

CG/BD/NS 


(रिलीज़ आईडी: 1602974) आगंतुक पटल : 161
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English