ভারী শিল্প মন্ত্রক
ফেম ইন্ডিয়ার দ্বিতীয় পর্যায়ে বৈদ্যুতিক চার্জিং স্টেশনের অনুমোদন
प्रविष्टि तिथि:
10 FEB 2020 6:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি, ২০২০
ফেম ইন্ডিয়ার দ্বিতীয় পর্যায়ে বৈদ্যুতিক এবং মিশ্র গাড়িগুলির জন্য ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৬২টি শহরে ভারী শিল্প মন্ত্রক ২,৬৩৬টি চার্জিং স্টেশন তৈরির অনুমোদন দিয়েছে।
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ৫২টি, বিশাখাপত্তনমে ৭১টি, তিরুপতিতে ৬৮টি এবং কাঁকিনাড়ায় ৩৫টি এ ধরনের স্টেশন গড়ে তোলা হবে।
তেলেঙ্গানার হায়দরাবাদে ১১৮টি, ওরাঙ্গাল এবং করিমনগরে ১০টি করে প্রতি শহরে চার্জিং স্টেশন তৈরি করা হবে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে ভারী শিল্প এবং উদ্যোগ মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর এই তথ্য জানিয়েছেন।
CG/CB/DM
(रिलीज़ आईडी: 1602687)
आगंतुक पटल : 117
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English