স্বরাষ্ট্র মন্ত্রক
প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সীমান্ত দেশ বিরোধী কার্যকলাপে ব্যবহার না করা যা তা সুনিশ্চিত করেছে সশস্ত্র সীমাবলের জওয়ানরা : অমিত শাহ
प्रविष्टि तिथि:
19 DEC 2019 5:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর, ২০১৯
প্রতিবেশী বন্ধু দেশগুলির সঙ্গে ভারতের সীমান্তে দেশ বিরোধী কার্যকলাপ রোধ করার বিষয়টি সুনিশ্চিত করছে সশস্ত্র সীমাবলের জওয়ানরা, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ভারতের সঙ্গে প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানে প্রায় ২ হাজার ৪৫০ কিলোমিটার মুক্ত সীমান্ত রয়েছে। এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের রুখতে সশস্ত্র সীমাবলের জওয়ানরা দায়িত্বের সঙ্গে কাজ করে চলেছেন। সশস্ত্র সীমাবলের ৫৬তম স্হাপনা দিবস উপলক্ষ্যে দিল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ভারত-নেপাল সীমান্ত দিয়ে গত এক বছরে ৫০ জন পাকিস্হানী অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে জওয়ানরা। এর পাশাপাশি ৩৮০ কোটি টাকার চোরাই মাদক আটক করা হয়েছে।
শ্রী শাহ আরও বলেন, ২০২০ সালের মধ্যে সশস্ত্র সীমাবলে গেজেটেড এবং নন গেজেটেড পদে প্রায় ১২ হাজার শূন্যপদ পূরণ করা হবে। সশস্ত্র সীমাবলকে আরও শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, জওয়ানদের কল্যাণে কেন্দ্রীয় সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। জওয়ানরা যাতে তাদের পরিবারের সঙ্গে বছরে অন্তত ১০০ দিন কাটাতে পারে, তা সুনিশ্চিত করতেও উদ্যোগ নিয়েছে সরকার। নকশাল প্রভাবিত এলাকায় এসএসবি জওয়ানদের ছেলেমেয়েদের পঠন-পাঠনের সুবিধার্থে বিদ্যালয় খোলা হয়েছে এবং বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। খেলাধুলায় এসএসবি জওয়ানদের দক্ষতার প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আগামীদিনে তাঁরা অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
দেশের নাগরিকদের সুরক্ষায় সীমান্তে ও নকশাল প্রভাবিত এলাকায় নিষ্ঠা এবং বছরভর দায়িত্বের সঙ্গে কর্তব্য পালনের জন্য এসএসবি জওয়ানদের প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি বলেন, এসএসবি জওয়ানরা তাঁদের নিজের জীবনের আগে সবসময় দায়িত্ব পালন করে থাকেন। দেশের প্রতি পুলিশ বাহিনীর এই অবদানের জন্য কেন্দ্রীয় সরকার জাতীয় পুলিশ স্মারক স্হলের উন্নয়ন করেছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী স্মারক স্হল পরিদর্শন করেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি এসএসবি জওয়ানদের প্যারেডে অভিভাদন গ্রহণ করেন। শ্রী শাহ এসএসবি ঘিতরর্ণি ২৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান এবং আধিকারিকদের সাহসিকতা পুরস্কার প্রদান করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান, সীমান্ত সুরক্ষা না থাকলে, বিশেষ করে অনুপ্রবেশ এবং সীমান্ত পারের সন্ত্রাস দমন, চোরাচালান, মাদক পাচার, জাল টাকা, গরু পাচার রোধ না হলে কখনই একটি দেশ বিশ্বের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে উঠতে পারেনা।
দেশের নির্বাচনে সাধারণ মানুষের জীবন রক্ষায় এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় এসএসবি জওয়ানরা দায়িত্বের সঙ্গে কাজ করে থাকেন বলেও তিনি জানান।
এসএসবি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে মহিলাদের অন্তর্ভুক্ত করেছে। তিনি বলেন, বর্তমানে এসএসবি-তে ২২ জন মহিলা জওয়ান রয়েছেন যাঁরা কঙ্গোয় রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিয়েছেন।
CG/SS /NS
(रिलीज़ आईडी: 1596955)
आगंतुक पटल : 165
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English