প্রতিরক্ষামন্ত্রক
ন্যাশনাল ডিফেন্স কলেজের নতুন কমান্ডান্ট পদের দায়িত্ব নিলেন এয়ার মার্শাল ডি চৌধুরী
प्रविष्टि तिथि:
17 DEC 2019 11:14PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর, ২০১৯
এয়ার মার্শাল ডি চৌধুরী আজ ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডান্ট পদের দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি ভাইস অ্যাডমিরাল শ্রীকান্তের স্থলাভিষিক্ত হলেন। ডিফেন্স কলেজের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণের পূর্বে এয়ার মার্শাল চৌধুরী পশ্চিমাঞ্চলীয় বায়ুসেনা কমান্ডের সদর দপ্তরে সিনিয়র এয়ার স্টাফ অফিসার হিসাবে আসীন ছিলেন।
ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তনী এয়ার মার্শাল চৌধুরী ১৯৮৩-র ২২শে ডিসেম্বর ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান শাখায় কর্মজীবন শুরু করেন। এয়ার মার্শাল চৌধুরী গ্রেট ব্রিটেনের রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজ থেকে ডিগ্রি অর্জনের পর লন্ডনের কিংস কলেজ থেকে রণকৌশল ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রতিরক্ষা ও রণকৌশল শিক্ষায় তাঁর এমফিল ডিগ্রি রয়েছে।
সুদীর্ঘ কর্মজীবনে এয়ার মার্শাল চৌধুরী বায়ুসেনার মিগ-২১, মিগ-২৭, মিগ-২৯ এবং সুখোই-৩০ – এর মতো আধুনিক যুদ্ধ বিমান চালিয়েছেন। তিনি মর্যাদাপূর্ণ কোবরা গ্রুপেরও অন্যতম সদস্য ছিলেন। কৌশলগত, অভিযান পরিচালনা এবং পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে যুদ্ধ বিমান পরিচালনার সঙ্গেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
CG/BD/SB
(रिलीज़ आईडी: 1596794)
आगंतुक पटल : 120
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English