মহাকাশদপ্তর

ভারতের উপগ্রহ উৎক্ষেপণ মহাকাশ যান পিএসএলভি ৫০তম উৎক্ষেপণের মধ্যে দিয়ে রিস্যাট-২বিআর১ এবং নয়টি উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে

প্রকাশিত: 12 DEC 2019 8:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর, ২০১৯

 

 

    শ্রীহরিকোটার সতীশ ধাওয়ীন স্পেশ সেন্টার থেকে ভারতের উপগ্রহ উৎক্ষেপণ লঞ্চ ভেহিকল পিএসএলভি ৫০তম উৎক্ষেপণের মধ্যে দিয়ে রিস্যাট-২বিআর১ এবং নয়টি বাণিজ্যিক উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে।

    দুপুর ৩টে ২৫ মিনিটে পিএসএলভি-সি৪৮ মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হয়। এর ১৬ মিনিট ২৩ সেকেন্ড পর রিস্যাট-২বিআর১ মহাকাশ যানটি থেকে বিচ্ছিন্ন হয়ে ৫৭৬ কিলোমিটার দূরে কক্ষপথে সফলভাবে স্হাপিত হয়। একইভাবে নয়টি বাণিজ্যিক উপগ্রহ সফলভাবে কক্ষপথে স্হাপিত হয়েছে। ইসরো বেঙ্গালুরু থেকে উপগ্রহ উৎক্ষেপণ নিয়ন্ত্রণ ও পরিচালন করে।

    পিএসএলভি-র সফল উৎক্ষেপণের পর ইসরোর চেয়ারম্যান ডঃ কে শিভান বলেন, এই ৫০-তম সফল উৎক্ষেপণ ইতিহাসের এক মাইলফলক অর্জন করলো। এদিন ‘PSLV@ 50’ শীর্ষক একটি বইয়েরও উদ্বোধন করেন তিনি। ইসরোর চেয়ারম্যান আরও বলেন, ৫৫.৭ টন ওজন বিশিষ্ট বহুমুখী কর্মশক্তি সম্পন্ন এই মহাকাশ উৎক্ষেপণ যানটি মহাকাশে পাঠানো হয়েছে।

    ৬২৮ কেজি ওজন বিশিষ্ট রিস্যাট-২বিআর১ উপগ্রহটি নজরদারির কাজ করবে। পাশাপাশি কৃষি, বনাঞ্চল এবং বিপর্যয় মোকাবিলার কাজে বিভিন্ন তথ্য যোগাবে এই উপগ্রহ। পাঁচ বছর কর্মক্ষমতা রয়েছে এই রিস্যাট-২বিআর১-এ উপগ্রহের। খুব অল্প সময়ের মধ্যেই উপগ্রহ নির্মাণ এবং উৎক্ষেপণের জন্য এই কাজের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা ধন্যবাদ জানান ইসরোর চেয়ারম্যান।

    ইজরায়েল, ইতালি, জাপান এবং আমেরিকা নয়টি উপগ্রহ পাঠানো হয়েছে এর সঙ্গে।

    এই উপগ্রহ উৎক্ষেপণের সাক্ষী ছিলেন প্রায় ৭ হাজার দর্শক।

 

 

SSS/SS/NS


(রিলিজ আইডি: 1596291) ভিজিটরের কাউন্টার : 116
এই রিলিজটি পড়তে পারেন: English