প্রধানমন্ত্রীরদপ্তর

বিগত ৬ মাসে গৃহীত বহু সিদ্ধান্ত ১৩০ কোটি ভারতবাসীর ক্ষমতায়ন ঘটিয়েছেঃ প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 30 NOV 2019 10:56PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৩০ নভেম্বর, ২০১৯

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বিগত ৬ মাসে, গৃহীত বহু সিদ্ধান্ত ১৩০ কোটি ভারতবাসীর জীবনে ক্ষমতায়নের সূচনা করেছে। তিনি বলেন, “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস” মন্ত্রে অনুপ্রাণিত হয়ে, ১৩০ কোটি ভারতীয়ের আশীর্বাদ সঙ্গে নিয়ে, সরকার দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে এবং নতুন উদ্দীপনায় ১৩০ কোটি ভারতীয়র জীবনে ক্ষমতায়ন হয়েছে।

 

বিগত ছয়মাসে সরকারের গৃহীত বহু সিদ্ধান্ত উন্নয়নকে এগিয়ে নিয়ে গেছে, সামাজিক ক্ষমতায়নকে ত্বরান্বিত করেছে এবং দেশের ঐক্যকে মজবুত করেছে। প্রধানমন্ত্রী আরো বলেন, “আগামী দিনে আরো কিছু করার উচ্চাশা তৈরি হয়েছে, যার মাধ্যমে আমরা সমৃদ্ধ ও প্রগতিশীল নতুন ভারত গড়তে পারব ।“

 

 

CG/CB


(रिलीज़ आईडी: 1594400) आगंतुक पटल : 93
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English