রাষ্ট্রপতিরসচিবালয়
বৃন্দাবনে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চ্যারিটেবল হসপিটালের নতুন ভবনের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি
প্রকাশিত:
28 NOV 2019 6:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ নভেম্বর, ২০১৯
উত্তরপ্রদেশের বৃন্দাবনে আজ রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চ্যারিটেবল হসপিটালের নতুন ভবনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, গত এক বছরে এই হাসপাতালে সাড়ে পাঁচ লক্ষেরও বেশি রোগী চিকিৎসার জন্য এসেছেন। এখানে ক্যান্সার ওয়ার্ড, ক্যান্সার অপারেশন কেন্দ্র, সদ্যজাত শিশুদের পরিষেবা কেন্দ্র, মহিলাদের শল্যচিকিৎসা কেন্দ্র সহ একাধিক পরিষেবা চালু হয়েছে। আগামীদিনে এই হাসপাতাল থেকে রোগীরা আরও ভালো পরিষেবা পাবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
CG/SS/DM
(রিলিজ আইডি: 1594114)
ভিজিটরের কাউন্টার : 100