মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
টোল অপারেট ট্রান্সফার মডেল সংশোধন এবং আধুনিকীকরণে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
প্রকাশিত:
21 NOV 2019 5:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ নভেম্বর, ২০১৯
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি সংক্রান্ত ক্যাবিনেট কমিটি জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের টোল অপারেট ট্রান্সফার মডেলের দ্বারা টোল আদায়ে সংশোধন ও আধুনিকীকরণে অনুমোদন দিয়েছে। এর ফলে, টোল অপারেট ট্রান্সফার মডেলের ভিত্তিতে জাতীয় সড়কে টোল আদায় বেসরকারি সংস্থার কাছে তুলে দেওয়া হ’ল। জাতীয় মহাসড়ক প্রকল্পের আওতায় নবনির্মিত সড়কে যান চলাচল শুরু হওয়ার দিন থেকে টোল আদায়ে দু’বছরের দায়িত্ব থাকতো সরকারের হাতে। এখন থেকে তা এক বছর করা হচ্ছে। এক্ষেত্রে ৭৫টি চালু জাতীয় মহাসড়ক প্রকল্প চিহ্নিত করা হয়েছে। সেখানে এই টোল অপারেট ট্রান্সফার মডেলের মাধ্যমে টোল সংগ্রহ করা হবে। দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ ও উন্নয়নের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
SSS/SS/SB
(রিলিজ আইডি: 1592878)
ভিজিটরের কাউন্টার : 81