কেন্দ্রীয়মন্ত্রিসভা
কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজ্যসভা থেকে আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র কর্তৃপক্ষ বিল, ২০১৯ প্রত্যাহার করার পর লোকসভায় তা পেশ করার অনুমতি দিল
प्रविष्टि तिथि:
21 NOV 2019 5:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ নভেম্বর, ২০১৯
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র কর্তৃপক্ষ বিল, ২০১৯ রাজ্যসভা থেকে প্রত্যাহার করে তা সংসদের চলতি অধিবেশনেই লোকসভায় পেশ করার অনুমতি মিলেছে। উল্লেখ করা যেতে পারে, এই বিলটি এ বছরের গোড়ায় ১২ ফেব্রুয়ারি রাজ্যসভায় পেশ করা হয়েছিল এবং তখন থেকে বিলটি রাজ্যসভাতেই পড়েছিল।
এই বিলটি কার্যকর হলে আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রের সঙ্গে যুক্ত ব্যাঙ্কিং ব্যবস্থা, মূলধনী বাজার এবং বিমা ক্ষেত্রে একটি অভিন্ন আন্তঃনিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গড়ে উঠবে। বর্তমানে এই ক্ষেত্রগুলির নিয়ন্ত্রকের দায়িত্ব ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, সেবি এবং বিমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পালন করছে। এই ক্ষেত্রগুলির আর্থিক কাজকর্মে বিবিধতার দরুণ একটি উপযুক্ত আন্তঃনিয়ন্ত্রণমূলক সমন্বয় ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। এমনকি, আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রগুলিতে বর্তমানে চালু আর্থিক কাজকর্ম পরিচালনায় নিয়মিতভাবে নতুন ব্যবস্থা গ্রহণ এবং সংশোধনের প্রয়োজন হয়ে থাকে। তাই, আন্তর্জাতিক আর্থিক পরিষেবা ব্যবস্থা সঠিকভাবে পরিচালনার জন্য উপযুক্ত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই সমস্ত বিষয়গুলিকে বিবেচনায় রেখেই দেশে আন্তর্জাতিক আর্থিক পরিষেবা ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি অভিন্ন নীতি গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলে, আর্থিক বাজারে অংশগ্রহণকারী বা লগ্নিকারীদের জন্য এক বিশ্বমানের নিয়ন্ত্রণমূলক বাতাবরণ গড়ে উঠবে। এমনকি, দেশে সহজে ব্যবসা-বাণিজ্যের বিষয়টিও আরও সহজ-সরল হয়ে উঠবে।
উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রীয় মন্ত্রিসভার গত ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বৈঠকে সংসদে আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র কর্তৃপক্ষ বিল, ২০১৯ পেশ করার অনুমতি দেয়। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে গত ১২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী বিলটি রাজ্যসভায় পেশ করেন। লোকসভার সচিবালয়কে ইতিমধ্যেই এই বিলটি লোকসভায় পেশ করার বিষয়ে অবগত করা হয়েছে।
SSS/BD/SB
(रिलीज़ आईडी: 1592860)
आगंतुक पटल : 112
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English