মানবসম্পদবিকাশমন্ত্রক
থর মরুভূমিতে হরপ্পা-উত্তর যুগে জলবায়ু পরিবর্তনের কারণে জনশূণ্য হওয়ার প্রমাণ মিলল আইআইটি খড়্গপুরের গবেষণায়
प्रविष्टि तिथि:
20 NOV 2019 3:52PM by PIB Kolkata
কলকাতা, ২০ নভেম্বর, ২০১৯
কচ্ছের রণ ও থর মরুভূমিতে ৩ হাজার বছর আগে লৌহ যুগের ওপর গবেষণা চালিয়ে আইআইটি খড়্গপুর নতুন কিছু তথ্য সামনে নিয়ে এসেছে। ‘কৃষ্ণ যুগ’ হিসেবে পরিচিত সময়ে পুরাতাত্ত্বিক প্রমাণের অভাবে দীর্ঘদিন সিন্ধু সভ্যতার জলবায়ু পরিবর্তন ও জল সঙ্কটের কারণে পতনের বিষয়টি জানা যায়নি। বর্তমানে এই সংক্রান্ত প্রমাণ মিলেছে।
কচ্ছের রণ-এ পাথুরে দ্বীপগুলিতে হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রণ এবং থর অঞ্চল দীর্ঘদিন মনুষ্যবর্জিত বলে বিবেচিত হয়ে এসেছে। রণ-এর করিমশাহী অঞ্চল ও মরুভূমির দক্ষিণাঞ্চলে খনরকার্যের ফলে মাটির জিনিসপত্র ও কাঠকয়লার সন্ধান পাওয়া গেছে। এগুলিকে উদ্দীপিত আলোক বিকিরণ ও রেডিও কার্বন পদ্ধতিতে পরীক্ষানিরীক্ষা চালিয়ে দেখা গেছে ৩১০০-২৩০০ বছর আগে প্রাগৈতিহাসিক যুগে এই অঞ্চলে মনুষ্য বসতি ছিল।
সংশ্লিষ্ট এলাকাগুলিতে সভ্যতায় ব্যবহৃত নানা জিনিসপত্রের পাশাপাশি হাড়, দাঁত-সহ বহু প্রাণীর অবশেষ পাওয়া গেছে। এর মাধ্যমে ঐ অঞ্চলের সামাজিক অবস্থার পুনর্গঠন করা সম্ভব হয়েছে।
বিভিন্ন তরল পদার্থের অবশেষ, ফুলের রেণু এবং শামুক জাতীয় প্রাণীর নরম অংশের জীবাশ্ম অক্সিজেন আইসোটোপের মাধ্যমে পরীক্ষানিরীক্ষার পর প্রমাণিত হয়েছে ঐ অঞ্চলে সক্রিয় একটি নদী ছিল এবং লৌহ যুগের শুরুর থেকে মধ্যযুগ পর্যন্ত সেখানে মানুষ বসবাস করত। ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় ঐ অঞ্চলে খনন কাজ চালানো হয় কারণ এলাকাটি ভারত-পাক সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় সেখানে সহজেই যাওয়া-আসা করার ক্ষেত্রে বাধা-নিশেষ রয়েছে। গবেষকরা এই প্রসঙ্গে ১০৩০ খ্রিষ্টাব্দে আল বেরুনির ভ্রমণ কাহিনী উল্লেখ করেছেন যেখানে কচ্ছ এলাকায় নদীর কথা উল্লেখ রয়েছে।
SSS/CB/DM
(रिलीज़ आईडी: 1592395)
आगंतुक पटल : 98
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English