প্রতিরক্ষামন্ত্রক
সন্ত্রাসবাদ নির্মূল করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
প্রকাশিত:
18 NOV 2019 8:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০১৯
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আজ সন্ত্রাসবাদীদের নিরাপদ স্বর্গ নির্মূল করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সমাজের কাছে। একই সঙ্গে, সন্ত্রাসবাদীদের মধ্যে সংযোগ এবং তাদের অর্থ সহায়তা দেওয়ার প্রবণতাকে রুখে দেওয়ার আহ্বানও জানান তিনি। এর পাশাপাশি, সীমান্তের ওপারে সন্ত্রাসবাদীদের চলাচল বন্ধ করার আর্জিও তিনি জানান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের ষষ্ঠ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী সিং আরও বলেন, সন্ত্রাসবাদ হ’ল সীমান্তপারের সবচেয়ে বড় অপরাধ। কয়েকটি রাষ্ট্র এই ধরনের অপরাধকে প্রশ্রয় দেয় তাদের রাজনৈতিক আকাঙ্খা পূরণের জন্য। এ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন কোনও রাষ্ট্র সন্ত্রাসবাদীদের আর্থিক সহায়তা, অস্ত্র সহায়তা এবং আশ্রয়ের মদত দেয়।
শ্রী সিং বলেন, নিরাপত্তা তখনই সদর্থক হয়ে ওঠে যখন এটি সুস্থায়ী হয়। সমস্ত রাষ্ট্রের স্বার্থ এই সুস্থিতির সঙ্গে জড়িত। এই প্রেক্ষিতে তিনি আরও সহযোগিতা এবং পরামর্শের আহ্বান জানান। তিনি বলেন, ভারত – প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিভঙ্গীর ভিত্তিতে রয়েছে সুস্থায়ী নিরাপত্তা। তাঁর মতে, সুস্থিতি সকল ধরনের বিতর্কমূলক অবস্থার শান্তিপূর্ণ সমাধান। এই প্রসঙ্গে আন্তর্জাতিক আইনগুলি মেনে চলা বা বলবৎ করার বিষয়টিও জড়িত। দক্ষিণ চীন সাগরে আচরণবিধি বলবৎ করা সংক্রান্ত আলাপ-আলোচনা প্রসঙ্গে শ্রী সিং – এর বক্তব্য এ ধরনের আলাপ-আলোচনা সবরকম আন্তর্জাতিক আইন মেনেই করা হবে। এর আওতায় রয়েছে – রাষ্ট্রসংঘের সমুদ্র সংক্রান্ত আইন বিষয়ক সম্মেলন, যেটি সমুদ্রপথে আইনসম্মত বাণিজ্যিক লেনদেন অব্যাহত রাখতে সাহায্য করে। রাষ্ট্রগুলির অধিকার রক্ষা করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী আশা প্রকাশ করেন যে, পরিস্থিতি স্থিতিশীল হবে তখনই, যখন কোনও জঙ্গিপনার আশঙ্কা দূর হবে। কোরিও উপমহাদেশে পরমাণু নির্মূলকরণ প্রসঙ্গে শ্রী সিং বলেন, এ সংক্রান্ত সমস্ত বিষয়বস্তুর সমাধান আলাপ-আলোচনার মাধ্যমে করা হোক। তিনি আশা প্রকাশ করেন, আলাপ-আলোচনার ফলে ক্ষেপণাস্ত্র প্রয়োগ বা এ ধরনের নাশকতামূলক কার্যকলাপ অনেকটাই বন্ধ করা যাবে।
SSS/SB
(রিলিজ আইডি: 1592099)
ভিজিটরের কাউন্টার : 87