দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক
রাজ্য এবং শিল্প সংস্হাগুলির সঙ্গে যৌথ উদ্যোগে বৃত্তিমূলক প্রশিক্ষণ
प्रविष्टि तिथि:
18 NOV 2019 5:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০১৯
বৃত্তিমূলক প্রশিক্ষণ বর্তমানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় স্তরে উন্নয়নমূক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ, প্রশিক্ষণের নিয়মকানুন, পরীক্ষা গ্রহণ, শংসাপত্র প্রদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি কেন্দ্রীয় সরকার আইটিআই ছাড়াও বিভিন্ন রাজ্য সরকারের সহযোগিতায় সম্পন্ন হচ্ছে। বর্তমানে সারা দেশে অবস্হিত আইটিআইগুলির সাহায্যে ‘হস্তশিল্পী প্রশিক্ষণ কর্মসূচি’র মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্হা করা হয়েছে। এই কর্মসূচিতে এক এবং দু-বছর সময়সীমায় প্রায় ২২.৮২ লক্ষ প্রার্থী প্রশিক্ষণের জন্য নাম নথিভুক্ত করেছেন এনসিভিটিএমআইএস পোর্টালে।
২০১৯-২০ অর্থবর্ষে কর্মদক্ষতা পাঠ্যক্রম ১১০ ঘন্টা থেকে বাড়িয়ে ১৬০ ঘন্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার সাহায্যে দক্ষতা উন্নয়নে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় দক্ষতা এবং শিল্পোদ্যোগ মন্ত্রক। ২০১৬ থেকে ২০২০র মধ্যে দেশে ১ কোটি কর্মসংস্হানের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবছরের ১১ই নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই প্রকল্পে ৬৪.২৭ লক্ষ প্রার্থী প্রশিক্ষণ নিয়েছেন। যারমধ্যে ১৪.৪৩ লক্ষ প্রার্থীর ইতিমধ্যে কর্মসংস্হানের সুযোগ হয়েছে।
দক্ষ ভারত কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন শিল্পসংস্হার সহযোগিতায় কেন্দ্রীয় দক্ষতা এবং শিল্পোদ্যোগ মন্ত্রক একাধিক পদক্ষেপ নিয়েছে। অগ্রণী শিল্পসংস্হার মতোই ৩৮টি ক্ষেত্রে দক্ষতা পর্ষদ গঠন করা হয়েছে। সেখান থেকে প্রার্থীরা প্রশিক্ষণ নিতে পারবেন এবং শেষে শংসাপত্রও পাবেন।
লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান কেন্দ্রীয় দক্ষতা এবং শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী শ্রী আর কে সিং।
SSS/SS/NS
(रिलीज़ आईडी: 1592017)
आगंतुक पटल : 125
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English