কেন্দ্রীয়মন্ত্রিসভা

পেশাগত অসুখ, পুনর্বাসন এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ ক্ষেত্রে ভারত ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে মন্ত্রিসভার অনুমোদন

প্রকাশিত: 07 NOV 2019 3:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ নভেম্বর, ২০১৯

 

 

পেশাগত অসুখ-বিসুখ, পুনর্বাসন এবং প্রতিবন্ধকতাসম্পন্ন বিমাকৃত ব্যক্তিদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ক্ষেত্রে ভারত ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে কর্মপরবর্তী অনুমোদন মিলেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

এই মউ স্বাক্ষরের ফলে প্রতিবন্ধকতাসম্পন্ন বিমাকৃত ব্যক্তিদের চিকিৎসা, পেশাগত অসুখ-বিসুখ এবং সামাজিক পুনর্বাসনের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রে তথ্য আদান-প্রদান তথা পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ সম্ভব হবে। এছাড়াও, পেশাগত অসুখ-বিসুখ প্রতিরোধ, আগাম রোগ নির্ণয় ও তার উপযুক্ত চিকিৎসা ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়বে। উল্লেখ করা যেতে পারে যে, জার্মানির ডিজিইউভি নামে এক বিশেষজ্ঞ সংস্থার সঙ্গে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।

 

 

CG/BD/SB


(রিলিজ আইডি: 1590835) ভিজিটরের কাউন্টার : 116
এই রিলিজটি পড়তে পারেন: English