প্রধানমন্ত্রীরদপ্তর
শিলং-এর আর্চবিশপ রেভারেন্ড ডমিনিক জালার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা
प्रविष्टि तिथि:
12 OCT 2019 11:32PM by PIB Kolkata
নতুনদিল্লী, ১২অক্টোবর, ২০১৯
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিলং-এর আর্চবিশপ রেভারেন্ড ডমিনিক জালার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
এক ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী জানান, আর্চবিশপের মৃত্যুতে তিনি বেদনাহত। শ্রী মোদী বলেন, রেভারেন্ড ডমিনিক জালা “সমাজে তাঁর অনবদ্য অবদান এবং মেঘালয়ের উন্নয়নে তাঁর আগ্রহের জন্য স্মরনীয় হয়ে থাকবেন। তাঁর আত্মা শান্তিলাভ করুক ।“
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক গাড়ি দুর্ঘটনায় শিলং-এর আর্চবিশপ রেভারেন্ড ডমিনিক জালার ১১ অক্টোবর মৃত্যু হয়।
১৯৭৭ সালের ১৯ নভেম্বর তিনি ডন বস্কোর সালেসিয়ান্সের জন্য পৌরহিত্য করার আদেশ পান। ১৯৯৯ সালের ডিসেম্বরে শিলং-এর আর্চবিশপের দায়িত্ব পাওয়ার আগে তিনি গুয়াহাটি প্রদেশ ধর্মসভার প্রোভিনসিয়াল ছিলেন।
CG/CB
(रिलीज़ आईडी: 1587942)
आगंतुक पटल : 101
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English